1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাংলাদেশ নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন ('র চেয়ারম্যান আলমগীর নূর এর সংবাদ বিবৃতি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাংলাদেশ নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (‘র চেয়ারম্যান আলমগীর নূর এর সংবাদ বিবৃতি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

অবিলম্বে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৫৫০০ ব্যাংকারকে অবৈধভাবে ছাঁটাইয়ের চক্রান্ত বন্ধ এবং চট্টগ্রামের ব্যাংকারদের প্রতি বৈষম্যমূলক আচরণ প্রত্যাহার করতে হবে

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে কর্মরত ৫৫০০ জন ব্যাংকারকে অবৈধভাবে চাকরিচ্যুতির চক্রান্ত এবং চট্টগ্রামের ব্যাংকারদের প্রতি বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সামাজিক সংগঠন বাংলাদেশ নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা)।

নাপসা’র কেন্দ্রীয় চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক নেতা, অধিকার-উন্নয়ন ও পরিবেশবাদী সংগঠক আলমগীর নূর আজ এক সংক্ষিপ্ত সংবাদ বিবৃতিতে এই উদ্বেগজনক পরিস্থিতির দ্রুত সমাধান দাবি করেছেন।

বিবৃতিতে আলমগীর নূর বলেন, “কোনো প্রকার বৈধ কারণ বা নোটিশ ছাড়াই ৫৫০০ জন ব্যাংকারকে ছাঁটাইয়ের ষড়যন্ত্র একটি চরম অমানবিক ও বেআইনি কাজ। এই ধরনের পদক্ষেপ হাজার হাজার পরিবারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে, যা দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। আমরা অবিলম্বে এই গণছাঁটাইয়ের চক্রান্ত বন্ধ করার দাবি জানাই।”

তিনি আরও বলেন, “আমরা লক্ষ করছি, চট্টগ্রামের ব্যাংকারদের প্রতি এক ধরনের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাপসা মনে করে, দেশের যেকোনো অঞ্চলের কর্মজীবীর প্রতি বৈষম্য সৃষ্টি করা সংবিধান ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। আমরা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, তারা যেন অবিলম্বে এই বৈষম্যমূলক আচরণ বন্ধ করে এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করে।”

নাপসা’র চেয়ারম্যান আলমগীর নূর এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যাংকারদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla