1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফরেস্টার মামুন মিয়ার মানবিক আবেদন - পূর্ব বাংলা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত   সীতাকুন্ড থানার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২ তম জন্মবার্ষিকী ১০ জুন পাউবো’র ‘নিরব খাদক’ প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা  নেপথ্যে ফক্সি  আনোয়ার কক্সবাজারে ১২ লাখ টাকার চুক্তিতে প্রক্সি পরীক্ষায় সহকারী শিক্ষক নিয়োগের অভিযোগ সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নিপীড়িত মানুষের কণ্ঠস্বর নজরুল মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা ঠান্ডা মিয়া গরম কথা (৩৫৯) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা পরিচালক মোঃ হাসান মারুফ সমীপে কক্সবাজারে বিজিবির অভিযানে ১৬ কোটি ৮৩ হাজার টাকার ইয়াবা উদ্ধার

ফরেস্টার মামুন মিয়ার মানবিক আবেদন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

বদলী ও নিয়োগের আদেশ বাতিলের মানবিক একটি আবেদন করেছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগে কর্মরত ফরেস্টার মোঃ মামুন মিয়া। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বরাবরে প্রধান বন সংরক্ষকের মাধ্যমে ৭ মে ২০২৫ এই আবেদন করেন তিনি।

আবেদনের পত্র নং হলো ২২.০১.০০০০.০০৭.০৫.৩৪৭.২৫.৮১৪। আবেদন সুত্রে জানা গেছে, ফরেস্টার মামুন মিয়াকে চট্টগ্রাম বন অঞ্চলের দক্ষিণ বন বিভাগ থেকে বরিশাল কোস্টাল সার্কেলে বদলী করা হয়। চাকুরীর শুরু থেকে খুলনা সার্কেলের সুন্দরবন পূর্ব বন বিভাগরে দুর্গম এলাকায় ৯ বছর চাকুরী করেন সততা ও দক্ষতার সাথে ।এরপর কক্সবাজার উত্তর বন বিভাগের ঝুঁকিপূর্ণ এলাকায় ৮ বছর সুনাম ও দক্ষতার সাথে চাকুরীও করেন।

চাকুরীর সুবাধে চকরিয়া থেকে বিয়ে করেন তিনি। চার বছরের বিবাহিত জীবনের গত ৩ মাস আগে তিনি প্রথম সন্তানের জনক হন। তার গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। মামুন মিয়া  আবেদনে বলা হয় ‘আমার বর্তমান কর্মস্থলে আমি ছাড়া আমার স্ত্রী সন্তান দেখার কেউ নেই। নবজাতকসহ দুর্গম কোস্টাল অঞ্চলে গেলে আমার সন্তানের শারিরিক সমস্যার সম্মুখিন হবার আশঙ্কা থাকবে। এই অবস্থায় আমি বরিশাল কোস্টাল সার্কেলে চলে গেলে আমার তিন মাসের ছোট মাসুম বাচ্চার দেখাশুনা করা কষ্ট সাধ্য হয়ে পড়বে। তা ছাড়া আমার স্ত্রী আগামী ডিসেম্বরে চট্টগ্রাম কলেজের মাস্টার্স পরীক্ষার্থী। এ ছাড়া আমি ইতিপূর্বে কোস্টাল ম্যানগ্রোভ সুন্দরবন অঞ্চলের দুর্গম এলাকায় দীর্ঘ ৯ বছর চাকুরী করার পরও আমাকে আবারো উপরোক্ত সূত্র মূলে কোস্টাল সার্কেল বরিশালে বদলী করা হয়েছে। তাই আমার পারিবারিক সমস্যার বিষয়টি বিবেচনা করে মানবিক কারনে বদলী আদেশ বাতিল পূর্বক আমাকে চট্টগ্রাম সার্কেলে পূর্নবহাল করে চাকুরী সুযোগ দানে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহনের জন্য মহোদয়ের নিকট বিনীতভাবে আবেদন করছি।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla