1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাজেটের যে প্রিন্সিপাল ওই জায়গায়টায় আমরা আগের মতো রয়ে গেছি- পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাজেটের যে প্রিন্সিপাল ওই জায়গায়টায় আমরা আগের মতো রয়ে গেছি-

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

প্রস্তাবিত বাজেটের ‘গুণগত কোনো পরিবর্তন দেখছেন না’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  অন্তর্বতীকালীন সরকারের প্রস্তাবিত বাজেটের ওপরে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আগে যেভাবে বাজেট চলে আসছে মূলত সেখান থেকে আমরা খুব বেশি সংখ্যার তারতম্য ছোটখাটো হয়েছে বাজেটের যে প্রিন্সিপাল ওই জায়গায়টায় আমরা আগের মতো রয়ে গেছি। এটা আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না। ২ রা জুন সোমবার রাষ্ট্রীয় সমপ্রচার মাধ্যমে অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য কি না এমন প্রশ্নে আমীর খসরু বলেন, এখন আমাদের বৈদেশিক ঋণ প্রায় ৩ পয়েন্ট ৫ বিলিয়নের মতো একটা ফিগার আছে, তাহলে আপনাকে ওইটা মাথায় রাখতে হবে, রাজস্ব আয়কে মাথায় রাখতে হবে। ওটাকে মাথায় রেখে যদি আমার মন্তব্য দিতে হয়, তাহলে বলব, এই বাজেটের সাইজটা আরও ছোট হওয়া উচিত ছিল। প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বাজেট বলবেন কি না জানতে চাইলে তিনি বলেন, গতানুগতিক শব্দটা আমি বলতে চাই না। আগের সরকারের ধারাবাহিকতা, অনেকটা সেই জায়গা থেকে বেরুতে পারেনি। রাজস্ব আয়কে ভিত্তি করেই আসলে বাজেট প্রণয়ন করা উচিত। তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানিফ্লোটা থাকল, বিনিয়োগ থাকল এবং সুদের হার কমে আসল, বিদেশ থেকে ঋণ কমে আসল, বিদেশি ঋণের সুদ কম পরিশোধ করতে হবে, সেই জায়গা থেকে আমরা সরে আসতে পারি নাই। আমি মনে করি, মৌলিক জায়গায় গলদটা রয়ে গেছে।

সাবেক বাণিজ্য মন্ত্রী বলেন, আমরা প্রত্যাশা সীমিত। কারণ হচ্ছে অন্তবর্তীকালীন সরকারের সময়ের ব্যাপার আছে, একটা নির্বাচিত সরকারের বাজেটের প্রতি অ্যাপ্রোচ যে দীর্ঘ সময় থাকার মেয়াদ– এই ব্যবধানগুলো আমাদের বুঝতে হবে। এজন্য প্রথমত আমি মনে করি, বাজেটের সাইজটা, বিগত সরকার যেভাবে বাজেটের আকার বাড়াতে বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে, সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নাই।

আমীর খসরু বলেন, যখন রাজস্ব আয়ের পুরোটাই পরিচালন ব্যয়ের মধ্যে চলে যাবে, তখন উন্নয়ন বাজেটটা কিন্তু দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে ধার বা ঋণ করে চালাচ্ছেন, তাতে যে সমস্যাটা হয় প্রথমত, সরকার যখন দেশের ভেতর থেকে অতিরিক্ত ঋণ নেয় তা ওভারঅল বাজেটকে ক্ষতিগ্রস্ত করে, ব্যাংক থেকে ঋণ নিতে গেলে ব্যাংক সুদ বেড়ে যায়। আর দেশের বাইরের থেকে ঋণ নিলে ঋণের বোঝা বাড়তে থাকে। দেশের মানুষকে এই ঋণ পরিশোধ করতে হয় বছরের পর বছর ধরে। এ কারণে দেশের উন্নয়ন কার্যক্রম সাফার করে। এসব কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। ফলে কর্মসংস্থান হয় না, মানুষের আয় বাড়ে না। আমি মনে করি, প্রস্তাবিত বাজেটে সেই বিষয়টা লক্ষ্য করে রাজস্ব আয়ের সাথে বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল। আমি মনে করি সেটা হয়নি।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla