1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ময়নামতি ও বসুরহাটে ইউসিবির দুই নতুন শাখা উদ্বোধন - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ময়নামতি ও বসুরহাটে ইউসিবির দুই নতুন শাখা উদ্বোধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

 ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি কুমিল্লা ও নোয়াখালীতে দুটি নতুন শাখা উদ্বোধন করেছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এই দুটি শাখা চালু করা হয়েছে।

এই দুটি নতুন শাখা কুমিল্লার ময়নামতি (২৩০তম শাখা, ময়নামতি সেনানিবাসের সেনামার্কেট, ময়নামতি ইউনিয়ন, লালমাই মৌজা, কুমিল্লা) এবং নোয়াখালীর বসুরহাটে (২৩১তম শাখা, ‘হাজী অ্যান্ড সন্স’ ভবনের ২য় তলা, রোড নং: ৪৫, আব্দুল হালিম সড়ক, বসুরহাট, কোম্পানীগঞ্জ, নোয়াখালী) অবস্থিত।

নতুন শাখা অফিস দুটি উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।

ব্যাংক চত্ত্বরে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সকালে ময়নামতি, কুমিল্লা শাখা এবং বিকেলে বসুরহাট নোয়াখালী শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএসহ স্থানীয় গণমান্য ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইউসিবির স্থানীয় ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “দেশের অনেক মানুষ এখনও আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন। আমাদের লক্ষ্য আরও বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার পাশাপাশি ডিজিটাল অন্তর্ভুক্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। এই দুটি নতুন শাখার মাধ্যমে ইউসিবি এই অঞ্চলের মানুষকে সবচেয়ে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করবে।”

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউসিবি দেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla