1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টাকি মাছের ভর্তা তৈরির রেসিপি - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টাকি মাছের ভর্তা তৈরির রেসিপি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪৫ বার পড়া হয়েছে

বিভিন্ন ধরনের মাছ দিয়েই ভর্তা তৈরি করা যায়। তবে টাকি মাছের বিষয়টি আলাদা। এই মাছের ভর্তা সবার কাছে একটু বেশিই প্রিয়। বিভিন্ন রেস্টুরেন্টে গরম ভাতের সঙ্গে টাকি মাছের ভর্তা কিনতে পাবেন। কিন্তু এ জাতীয় খাবার বাড়িতে তৈরি করে খাওয়াই সবচেয়ে ভালো। আজ চলুন জেনে নেওয়া যাক টাকি মাছের ভর্তা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ

আদা-রসুন বাটা- ১ চা চামচ

পেঁয়াজ পাতা- ২ টেবিল চামচ

রসুন মিহি কুচি- ২ টেবিল চামচ

ধনিয়া বাটা- ১ চা চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

হলুদ বাটা- ১/২ চা চামচ

মরিচ বাটা- ১ /২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

মাছ কুটে ধুয়ে সেদ্ধ করে নিন। এবার কাটা বেছে নিন। তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর তাতে দিন বাটা মসলা, সামান্য পানি ও রসুন দিয়ে কষান। কষানো হলে পেয়াজপাতা দিয়ে নাড়ুন। এবার মাছ দিয়ে ভাজুন। দিয়ে দিন লবণ। মাছ হালুয়ার মতো হয়ে এলে নামিয়ে নিন, যেন ঝুরি ও শুকনা না হয়। এবার পরিবেশনের পালা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla