1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জেসিআই ঢাকা ইয়াংয়ের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জেসিআই ঢাকা ইয়াংয়ের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১১৩৪ বার পড়া হয়েছে

জেসিআই ঢাকা ইয়াং-এর ২০২২ কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। এস. এম. মুক্তাদিরুল হক-কে সভাপতি ও তরুন উদ্যোক্তা রাজন জাহিদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি অভিজাত ক্লাবে ২০ নভেম্বর ২০২১ ঢাকা ইয়াং এর জেনারেল অ্যাসেম্বলিতে এই নতুন কমিটি গঠিত হয়। ঘোষিত কমিটিতে ২০২২ সালের জন্য জেসিআই ঢাকা ইয়াং লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাবেয়া নাসির অভি, লোকাল ভাইস প্রেসিডেন্ট সামিয়া রহমান ও আনিকা দাইয়ান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম রুমন নির্বাচিত হয়েছেন। এছাড়া ও কমিটির অন্য সদস্যরা হলেন ট্রেজারার সৌরভ অধিরাজ, জেনারেল লিগ্যাল কাউন্সিল সামী মাহমুদ খান, ডিরেক্টর সাদিয়া চৌধুরী মুন, আল আমিন, মোহাম্মদ বাহাউদ্দীন ও হুমায়রা নূর। আইপিএলপি নাজমুল হোসেন সবুজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইয়াং এর সদস্যরা, এনজিবিসহ জেসিআই বাংলাদেশের অন্যান্য শাখার সদস্য ও আমন্তিত অতিথিবৃন্দ। সবাই নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। ২০২১ সালের আইপিএলপি ইমতিয়াজ চৌধুরী এবং লোকাল প্রেসিডেন্ট নাজমুল হোসেন সবুজ নতুন কমিটিকে স্বাগত জানান এবং তারা আশা ব্যক্ত করেন, এই কমিটি জেসিআই ঢাকা ইয়াং -কে আরো উচ্চতায় নিয়ে যাবে। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের ১৮টি লোকাল চ্যাপ্টার কাজ করছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla