1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতীয় যুদ্ধ জাহাজ সাভিত্রী - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

অক্সিজেন প্ল্যান্ট নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতীয় যুদ্ধ জাহাজ সাভিত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪১ বার পড়া হয়েছে
অনিন্দ্য নয়ন
বৈশ্বিক করোনা মহামারীতে ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে দুইটি অক্সিজেন প্লান্ট ও বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় যুদ্ধ জাহাজ ‘আইএনএস সাভিত্রী’। বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর সকাল ৯ঃ৩০ মিনিটে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে এসে নোঙর করে ভারতীয় পতাকাবাহী এই যুদ্ধ জাহাজটি। চট্টগ্রাম নৌবাহিনী সূত্র জানায়, বাংলাদেশের জন্য দুটি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতীয় যুদ্ধ জাহাজ ‘আইএনএস সাভিত্রী’ চট্টগ্রাম বন্দরে এসেছে। সকাল ১০টায় চট্টগ্রাম নৌবাহিনী জেটিতে ভারতীয় জাহাজ ‘আইএনএস সাভিত্রী’র ক্যাপ্টেন কমান্ডার এন রবি সিং এই অক্সিজেন প্লান্ট দুটি হস্তান্তর করেন। চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি পতেঙ্গার কমান্ডিং অফিসার সার্জেন্ট কমান্ডার এম মাহাবুবুর রহমান ও ঢাকা মেডিক্যাল কলেজের পক্ষে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এম শাহরিয়ার কবির এই অক্সিজেন প্লান্ট গ্রহণ করেন। আইএনএস সাবিত্রী চট্টগ্রাম বন্দরের জেটিতে আসার সময় নৌবাহিনীর চিরায়ত রেওয়াজ অনুযায়ী নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মো. ওমর ফারুকের পরিচালনায় ২৯ সদস্যের ব্যান্ড দল বাদ্য পরিবেশন করে। এসময় জনপ্রিয় দেশের গানও পরিবেশন করে নৌবাহিনীর ব্যান্ড দল। ৩০ আগস্ট ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সাভিত্রী বিশাখাপত্তনম হতে চট্টগ্রাম অভিমুখে রওনা হয়। বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম বন্দরে নোঙর করে জাহাজটি। করোনা মহামারীর মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারি সংস্থার চলমান প্রচেষ্টাকে সহযোগিতা করার জন্য অক্সিজেন প্লান্টসহ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে জাহাজটি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla