1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্ত্রীর চিতায় ঝাঁপ দিলেন স্বামী - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

স্ত্রীর চিতায় ঝাঁপ দিলেন স্বামী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে
 পূবা ডেস্ক
  স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসতেন নীলমনি সবর। তাই স্ত্রীর মৃত্যু মেনে নিতে না পেরে ঝাঁপ দেন জ্বলন্ত চিতায়। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি।
 মঙ্গলবার ২৪ আগস্ট ভারতের উড়িষ্যার কালাহান্ডিতে এ ঘটনা ঘটেছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর বয়সী নীলমনি সবরের স্ত্রী রায়বতী সবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্ত্রীর মৃত্যু একেবারেই মেনে নিতে পারেননি তিনি। স্ত্রীকে চিরদিনের মতো হারিয়ে শোকে কাতর হয়ে ঝাঁপ দেন জ্বলন্ত চিতায়। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন তিনি।
নীলমনি সবর স্থানীয় পঞ্চায়েতের সদস্য বলে জানা গেছে।
কালাহান্ডির পুলিশ সুপার (এসপি) বিবেক সারভানা জানিয়েছেন, মঙ্গলবার ওই নারী মারা যান। তার স্বামী ও চার সন্তান ও আত্মীয়রা দেহ নিয়ে গ্রামের শ্মশানে যান। এরপর শ্মশানের আচার অনুষ্ঠান পালনের পর দেহটিতে চিতায় তোলা হয়। শ্মশান থেকে সবাই যখন বাড়ি চলে যাচ্ছেন সেই সময় নীলমনি আচমকাই ছুটে গিয়ে চিতায় ঝাঁপ দেন।
তবে আত্মীয়রা তাকে চিতা থেকে নামানোর আগেই তিনি কিছুটা দগ্ধ হন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla