1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাগরে লঘুচাপ, তিন দিন ভারি বর্ষণের আভাস - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

সাগরে লঘুচাপ, তিন দিন ভারি বর্ষণের আভাস

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪৬৪ বার পড়া হয়েছে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারা দিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।গতকাল শনিবার আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে। এছাড়া গভীর সঞ্চারণশীল মেঘ রয়েছে। যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।তিনি বলেন, ৬৫ দিন পরে জেলেরা সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সুস্পষ্ট লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। যে কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নদীবন্দরগুলোতে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।দেশে প্রায় সব স্থানেই লঘুচাপের কারণে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। তবে বৃষ্টির তুলনায় বাতাসের দাপট বেশি। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি., যা দমকা আকারে ২৫ কি.মিতে উঠে যেতে পারে। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla