1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাভারে ‘সবচেয়ে ছোট’ গরু, গিনেস বুকে নাম তুলতে আবেদন - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সাভারে ‘সবচেয়ে ছোট’ গরু, গিনেস বুকে নাম তুলতে আবেদন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৫৪৫ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার চারিগ্রাম এলাকায় ২৬ কেজি ওজনের ছোট আকৃতির একটি গরুর সন্ধান পাওয়া গেছে। গরুটির নাম রাখা হয়েছে ‘রানি’। বক্সার ভুট্টি জাতের খর্বাকার এই গরুর উচ্চতা মাত্র ২০ ইঞ্চি। বর্তমানে বাজারে গরুটির দাম উঠেছে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত।

শিকড় এগ্রো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এই গরুটির মালিক। দুবছর আগে নওগাঁর একটি খামার থেকে ভুটানের বক্সার ভুট্টি জাতের গরুটি কেনা হয়। গরুটিকে দিনে দুই বেলা খাবার দিতে হয়। সাধারণ গরুর তুলনায় এটির খাবারের চাহিদাও অনেক কম।

গরুটিকে বিশ্ব রেকর্ডে জায়গা করে দিতে এরই মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে ‘শিকড় এগ্রো লিমিটেড’। গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষও প্রাথমিকভাবে সেই আবেদনে সাড়া দিয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে অফিসিয়াল স্বীকৃতি পাওয়া যাবে বলে আশা করছেন গরুটির মালিক। পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হলে বিশ্বে ছোট গরুর রেকর্ডে ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ।

গরুটির মালিক জানান, গত ২ জুলাই শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছি। ইন্টারনেট ঘেঁটে জানতে পেরেছি, এটিই পৃথিবীর সবচেয়ে ছোট আকারের গরু। আবেদনের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এর জবাবও দিয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিজস্ব কিছু প্রক্রিয়া রয়েছে। সেগুলো সম্পন্ন করে আগামী ৯০ দিনের মধ্যে পরবর্তী কার্যক্রমগুলো শেষ করে সিদ্ধান্ত জানাবে তারা।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla