1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্সের ৫২তম বার্ষিক সাধারণ সভা - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্সের ৫২তম বার্ষিক সাধারণ সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৬৪৬ বার পড়া হয়েছে

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের ৫২তম বার্ষিক সাধারণ সভা গত ১৩ মার্চ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সরকারের সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দীক সভায় সভাপতিত্ব করেন। কোম্পানির পরিচালক মো. সামসুদ্দোহা, সৈয়দ মেহ্‌দী হাসান, মো. বেলাল হোসেন, ইন্ডিপেনডেন্ট পরিচালক অ্যাডভোকেট মুন্সী গোলাম মোস্তফা ও মো. কামরুল হাসান, শেয়ারহোল্ডার পরিচালক কাজী নাজিমুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আকতারুল হক, কোম্পানি সচিব আলী আবছার, সিএফও মো. রেজাউল করিম সিদ্দিকী এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদনের উপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের পর্ষদ চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দীক এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আকতারুল হক শেয়ারহোল্ডারবৃন্দের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর ২০১৯-২০ অর্থবছরের জন্য ৩০% হারে নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়। শেষে, চেয়ারম্যান ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla