1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শ্রেষ্ঠ অভিনেত্রী’র অ্যাওয়ার্ড পেলেন বুবলী - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শ্রেষ্ঠ অভিনেত্রী’র অ্যাওয়ার্ড পেলেন বুবলী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৫৩৬ বার পড়া হয়েছে

আবারও শ্রেষ্ঠ অভিনেত্রী’র অ্যাওয়ার্ড পেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বুবলী। ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১’-এর প্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার এবার তার হাতে উঠেছে।
গত শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিনেমায় অবদানের জন্য বুবলীকে সম্মাননা তুলে দেন কর্পোরেট নারী ব্যক্তিত্ব রুবাবা দৌলা। পুরস্কারকৃত হয়ে উচ্ছ্বসিত বুবলী বলেন, আমি ভীষণ খুশি হয়েছি। পাশাপাশি সম্মানিত বোধ করছি। সম্মাননা দেয়া মানে একজন শিল্পীকে তার কাজে উৎসাহিত করা। আমিও অনুপ্রাণিত হয়েছি। অনুষ্ঠানে অনেক গুণী ও সফল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে শামিল হতে পারাও অনেক ভালো লেগেছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াৎ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিসিএসিএল’এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট রাজু আলীমসহ অনেকে। উল্লেখ্য, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে’ ‘বসগিরি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছিলেন শবনম বুবলী। সেই রেশ কাটতে না কাটতে একমাসের মধ্যে জনপ্রিয় এ নায়িকার হাতে ফের এলো আরেকটি সেরার পুরস্কার।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla