1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অনুমোদন ১০ তলার নির্মাণ করল ১৩ তলা গুঁড়িয়ে দিল সিডিএ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

অনুমোদন ১০ তলার নির্মাণ করল ১৩ তলা গুঁড়িয়ে দিল সিডিএ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৫৪১ বার পড়া হয়েছে

আগ্রাবাদের মোগলটুলী এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে একটি বহুতল ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ বৃহস্পতিবার ২৪ জুন সকাল ১০টায় কমার্স কলেজ রোডের কাটা বটগাছ এলাকার মো. জানে আলমের বহুতল ভবনে সিডিএ’র ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী।

সিডিএ সূত্রে জানা যায়, সিডিএ থেকে ১০ তলা ভবনের অনুমোদন নিয়ে ১২ তলা নির্মাণ করেন মো. জানে আলম। এ ছাড়া নিয়ম বহির্ভূতভাবে পার্কিংয়ের স্থানে ফ্ল্যাট ও দোকান নির্মাণ করা হয়। এ ঘটনায় এডভোকেট তালেব বাদি হয়ে হাইকোর্টে নকশা বহির্ভূত ভবন তৈরির বিষয়ে মামলা করেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট সিডিএকে ওই ভবনের নকশা বহির্ভূত অংশে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রতিবেদন জমা দিতে বলেন।

সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী জানান, ১০ তলা ভবনের অনুমতি নিয়ে ১২ তলা নির্মাণ করায় অবৈধ অংশ অপসারণ করা হয়েছে। এ সময় নিচতলার পার্কিং এর জায়গায় তৈরি করা দোকান, একটি ডুপ্লেক্স ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া ১১ ও ১২ তলার ছাদও ভাঙা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla