1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁর পত্নীতলায় ৬ মাদকসেবী ও ৪ জুয়ারী গ্রেফতার - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

নওগাঁর পত্নীতলায় ৬ মাদকসেবী ও ৪ জুয়ারী গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৫৮৬ বার পড়া হয়েছে

 

 নওগাঁ জেলা প্রতিনিধি

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল নওগাঁর পত্নীতলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬জন মাদকসেবী ও ৪ জন জুয়ারী গ্রেফতার করেছে। বুধবার নজিপুর ব্রীজের পশ্চিম পাশ থেকে এবং পত্নীতলা গোডাউন পাড়াস্থ আত্রাই নদীর পাশ থেকে এসব মাদকসেবী ও জুয়ারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র‌্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র‌্যাব মাদকের বিরুদ্ধে গত ৪ মে ২০১৮ তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দলের কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খানের নেতৃত্বে বুধবার দুপুর আনুঃ আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে নজিপুর ব্রীজের পশ্চিম পাশ থেকে ৬জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো উপজেলা সদর নজিপুর পৌরসভার ছোট চাঁদপুর এলাকার মোঃ ইয়াসিন আলীর ছেলে মোঃ শিপন মন্ডল (২৪), বড় চাঁদপুর এলাকার সমীর কুমার দাসের ছেলে অরুপ কুমার দাস (২৫), পুইয়া এলাকার মৃত বিমল মালীর ছেলে সুকুমার মালি (২০), উপজেলার ইছাপুর (মধ্যপাড়া) এলাকার মোঃ মোজাফফর রহমানের ছেলে মোঃ জাহিদ হাসান (২৫), একই এলাকার অতুল চন্দ্র প্রামানিকের ছেলে শ্রী অকুল চন্দ্র প্রামানিক (৩১) এবং ইছাপুর এলাকার বিপ্লব কুমার দাসের ছেলে সবুজ কুমার দাস (২৮)।

পরে বিকেল আনুঃ সাড়ে ৫টা থেকে আনুঃ সাড়ে ৬টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে পত্নীতলা গোডাউন পাড়াস্থ আত্রাই নদীর পাশ থেকে ৪ জন জুয়ারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জুয়ারীরা হলো পত্নীতলা এলাকার মৃত আকবর আলী মন্ডলের ছেলে বাবুল হোসেন (৪৫), একই এলাকার মৃত হাসেম মাতুব্বরের ছেলে মোঃ ফয়জুল হক (৩৫), উপজেলার দূর্গারায়াম এলাকার আঃ বারিকের ছেলে মোঃ ইউসুফ আলী (৩০) এবং পত্নীতলা (গোডাউনপাড়া) এলাকার মৃত আঃ সোবাহানের ছেলে মোঃ মহব্বত হোসেন (৩৩)।

পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে  পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এবং প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla