1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিয়ানমারে বহু চীনা কারখানায় আগুন দিলো জনতা - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিয়ানমারে বহু চীনা কারখানায় আগুন দিলো জনতা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫৫০ বার পড়া হয়েছে

  সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ চলাকালে মিয়ানমারের অন্যতম বড় শহর ইয়াঙ্গুনে   চীনা অর্থায়নের বহু কারখানা ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। রবিবার (১৪ মার্চ) দেশটির চীনা দূতাবাস এক বিবৃতিতে এ কথা বলেছে বলে উল্লেখ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

খবরে বলা হয়েছে, দূতাবাস থেকে জানানো হয়েছে, জ্বালিয়ে দেওয়া কারখানাগুলো চীনা অর্থায়নে চলছিল। এখানে ভাঙচুরের ঘটনায় কয়েকজন চীনা নাগরিকও আহত হয়েছেন।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, সকল সহিংসতা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণে মিয়ানমারের প্রতি আবেদন জানাচ্ছে চীন। আইন অনুসারে অপরাধীদের শাস্তি দেওয়া হোক এবং মিয়ানমারে চীনা নাগরিকদের জানমালের সুরক্ষা নিশ্চিত করা হোক। বিবৃতিতে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট না করার আহ্বান জানিয়ে বলা হয়, বিক্ষোভকারীরা যাতে আইন মেনে নিজেদের দাবি প্রকাশ করেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি এক বিতর্কিত সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। কারাবন্দি করা হয় দেশটির গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিসহ ক্ষমতাসীন দলের অধিকাংশ নেতাকে। দেশজুড়ে আগামী এক বছরের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা।

পরবর্তীতে জরুরি অবস্থা ভেঙে রাজপথে নেমে আসে মিয়ানমারের সর্বস্তরের জনতা। অবৈধভাবে ক্ষমতা দখল করা সামরিক সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলনে এখন পর্যন্ত পুলিশের গুলিতে প্রায় ১০০ জন মানুষ নিহত হয়েছেন। আটক করা হয়েছে ২ হাজারের বেশি মানুষকে। এ ছাড়া পুলিশি হেফাজতে সু চির দলের আরও দুই নেতার মৃত্যুও হয়েছে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla