1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৫ জুন, ২০২১
  • ৬৪০ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো চীফ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা অংশগ্রহন করছে। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়

শনিবার সকাল ১০ টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। ্উদ্বোধনীতে প্রধান অতিথি বলেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। কিন্তু স্পন্সর ও পৃষ্ঠোপোষকতার অভাবে এই খেলা অনেকটাই মুখ থুবরে পড়েছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ফুটবল খেলা হয়। মৃত প্রায় এই ফুটবল খেলাকে আবারও জনপ্রিয় করে তুলতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহন করেছেন। সেইসাথে ফুটবলে ব্যপক সহযোগিতা করছেন। শুধু তাই নয় তাঁর বাবা এবং মায়ের নামেও চলছে ফুটবল টুর্নামেন্ট। ফুটবলকে চলমান রাখতে তার পক্ষ থেকে সর্বাত্বক সহযোতিা থাকবে বলে জানান প্রধান অতিথি ড. হুমায়ুন কবীর। সেইসাথে স্বাস্থ্যবিধি মেনে খেলা পরিচালান এবং খেলার জন্য খেলোয়ার ও পরিচালনাকারীদের পরামর্শ দেন তিনি।

জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার), মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, এডিএম আবু আসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহানগর আওয়মী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রতিযোগিতায় বালক এবং বালিকা উভয়ে ১৩টি করে দল অংশ গ্রহন করছে। এই টুর্নামেন্ট আগামী ৯ তারিখ পর্যন্ত চলবে। গতকাল উদ্বোধনী ম্যাচে বালকে বাঘা ও মোহনপুর উপজেলা অংশগ্রহন করে। এছাড়াও বিকেলে শারীরিক শিক্ষা কলেজ মাঠে দিনের অপর খেলায় বালিকাতে মতিহার ও রাজপাড়া থানা মুখোমুখি হয়। এই টুর্নামেন্টে সিটি কর্পোরেশন থেকে মোট ৪টি দল অংশ গ্রহন করছে। আগামীতে সিটি কর্পোরেশনের একটিসহ মোট ৯টি দল বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে বলে জানা গেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla