1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
 গভীর রাতে বাসায় হামলা ও ভয়ভীতি , থানায় অভিযোগ ডা. রাজিব রহমান চৌধুরী সম্বর্ধিত ৯০ দশকের লড়াকু সৈনিক ভিপি নাজিম উদ্দীন স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি

লক্ষ্মীপুর মৌলভীর হাটে সরকারি খাল দখল করে দোকানঘর নির্মাণ করছে প্রভাবশালীরা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫৭৫ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধি: 
লক্ষ্মীপুর সদর উপজেলার মৌলভীর হাটে পানি উন্নয়ন বোর্ডের সরকারি খাল দখল করে দোকানঘর নির্মাণে অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১ জুন) দুপুরে  সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের পশ্চিম ও দক্ষিণ পাশে সরকারি খাল দখল করে একাধিক দোকানঘর নির্মাণ করছে।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেলের নেতৃত্বে এসব দখল করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। দোকান প্রতি যুবলীগের নামে ৫০ হাজার টাকা নেয়া হচ্ছে বলেও স্থানীয় অভিযোগ।
এছাড়াও মিয়া ব্যাপারী, শাহাদাত হোসেন, নিজাম উদ্দিন ও আমজাদ হোসেনসহ বেশ কয়েকটি দোকানঘর নির্মাণ করে। তাদের বৈধ কোন কাগজপত্র নেই।
জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ী শাহাদাত হোসেন বলেন, গতকয়কদিন ধরে খালের উপর দোকান নির্মাণ করছে। তাদের বৈধ কোন কাগজপত্র আছে কিনা আমাদের জানা নেই।
অভিযুক্ত মিয়া ব্যাপারী বলেন, আমরা প্রশাসনকে ম্যানেজ করে দোকানঘর করছি। কে আমাদেরকে বাধা দিবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, সরকারি খাল দখল করে দোকানঘর নির্মাণ করাতে বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে বাজারে হাটু পরিমান পানি হয়ে থাকবে। এতে জনদূর্ভোগ দেখা দিবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla