1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আদার ঔষধি গুণ - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আদার ঔষধি গুণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৫৩৮ বার পড়া হয়েছে

 আদার  সুপার ফুডের তালিকায় অন্তর্ভুক্ত একটি মসলা। আদাতে রয়েছে ফাইবার, নানা ধরনের ভিটামিন, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং আরও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপদান যা শরীরের জন্য অনেক বেশি কার্যকরী।

আদার নানা গুণাগুণ থাকা সত্ত্বেও অনেকেই এর স্বাদ পছন্দ করেন না। কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে আদা খেতে হবে।

আদার অনেক ঝাঁজালো স্বাদ। তবে চায়ের সাথে এর মেল বন্ধন চমৎকার। সকাল বেলা শরীরকে চাঙ্গা করে তোলে আদা দিয়ে তৈরি এক কাপ চা। এই চা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

মাঝে মাঝে প্রচণ্ড মাথা ব্যথা হয়। অনেকের মাইগ্রেনের সমস্যার কারণে মাথা ব্যথায় ভুগেন। কোনো ওষুধে খুব বেশি কাজ করে না। তখন আদা একটু তৃপ্তি দিতে পারে। আদা চিবিয়ে খেলে অথবা চা হিসেবে খেলেও একটু স্বস্তি আসে।

বয়স হওয়ার সাথে সাথে অনেকের জয়েন্ট পেইন হয়। হাঁটতে কষ্ট হয়, এমনকি বেশিক্ষণ বসে থাকাও যায় না। নিঃসন্দেহে একজন ডাক্তারের থেকে ভালো কাজ করবে এমন ওষুধ কেউ দিতে পারবে না। কিন্তু আদা ব্যথা কমাতে ভূমিকা রাখে।মেয়েদের মাসিকের ব্যথার জন্য নানা ধরনের ওষুধ পাওয়া যায়। তবে অতিরিক্ত ওষুধ সেবন করা শরীরের জন্য ক্ষতিকারক। তাই মাঝে মাঝে ঘরোয়া কিছু টোটকা মেনে চলতে হয়। মাসিকের ব্যথা কমিয়ে দেয় আদা।

আদা সব থেকে বেশি পরিচিত অত্যন্ত প্রয়োজনীয় মসলা হিসেবে। মাংস রান্না আদা ছাড়া একদমই অসম্ভব। সকল মসলার মধ্যে আদার স্বাদ অনেক বেশি স্বাধীন। তাই খাবারে খুব বেশি পরিমাণে দিলে খাওয়ার অযোগ্য হয়ে যায়। তরকারিতে আদা ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla