1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সদরঘাট থানার বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার ছোরা ও কিরিচ উদ্ধার, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার চট্টগ্রামে ৮২ শতাংশ ইটভাটা অবৈধ সিডিএ চেয়ারম্যানের নতুন মিশন নগর উন্নয়নে সিডিএ’র মহাপরিকল্পনা সিএমপি’র সদরঘাটে মারামারি মামলায় আটক ১ নতুন ল্যান্ডফিল হবে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদান জাইকার  ইকোনমিক গেটওয়ে অ্যান্ড লাইফলাইন অব বাংলাদেশ শীর্ষক সেমিনার: সময়ের সাথে দরকার নতুন দৃষ্টিভঙ্গি -চসিক প্রশাসক, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও: আজাদী সম্পাদক পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী   সদরঘাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আটক মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদী স্বরণে এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে: রাষ্ট্রপতি

হালিশহরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১০ মে, ২০২১
  • ৫৮২ বার পড়া হয়েছে

হালিশহর থানা এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর মো. সরোয়ার আলম জনি (২৮) মারা গেছেন। রোববার ৯ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই তথ্য নিশ্চিত করেন হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল মামুন।

সরোয়ার আলম জনি হালিশহর থানার রামপুর ওয়ার্ডের সবুজবাগ আবাসিক এলাকার নুর আলমের ছেলে।

মোহাম্মদ আল মামুন জানান, স্থানীয় কয়েকজন যুবকের ঝগড়া থামাতে গেলে গত ৪ মে রাতে সরোয়ারকে ছুরিকাঘাত করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার আলম জনি মারা যায়। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, গত ৬ মে এ ঘটনায় সরোয়ারের বাবা ৮-১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla