1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মেডেল জয়ী জাতীয় ক্রীড়াবিদ মনির উল্লাহ কাদের সম্বর্ধিত - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মেডেল জয়ী জাতীয় ক্রীড়াবিদ মনির উল্লাহ কাদের সম্বর্ধিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ঢাকা সেনানিবাসের উদ্দোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাতন  ২৪’র ফিনিশিং মেডেল জয়ী জাতীয় ক্রীড়াবিদ মনির উল্লাহ কাদের সম্বর্ধিত হয়েছেন।চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ড ট্রেড সেন্টারে ২৮ নং ওয়ার্ডের জনগণ এক সম্বর্ধনা সভার মাধ্যমে মনির উল্লাহ কাদের সাহেবকে প্রাণঢালা সম্বর্ধনা দেন।

এই সম্বর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বন্দর বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবদুল লতিফ ।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাসিক আইনকণ্ঠের সম্পাদক বিশিষ্ট আইনবিদ ফয়েজুর রহমান চৌধুরী বেলাল ।আরো উপস্হিত ছিলেন বশির উল্লাহ সর্দার, মইন উদ্দিন হাসান, মোহাম্মদ সাইফুল , মোঃ সোহেল,  মোঃ এরশাদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন , ৭০ বয়সে ম্যারাথনে অংশ গ্রহণ করে মনির উল্লাহ কাদের জাতীর জন্য বিরল সম্মান বয়ে এনেছেন।ব্রাজিল বা আর্জেটিনার প্রেসিডেন্টের নাম হয়ত অনেকে জানবেন না কিন্তু পেলে, মেসি, রোনান্ডো ও নেইমারদের ক্রীড়ানৈপণ্যতা সারা বিশ্বকে মাতিয়ে রেখেছে এবং বিশ্ববাসী তাদের জয়ের শ্লোগানে মুখরিত। বিশ্ববাসীর মূখে মূখে তাদের নামে জয়ধ্বনি উচ্চারিত হয়। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে লেখা পড়ার পাশাপাশি ক্রীড়া ও শরীরচর্চা এবং কারিগরী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি  আরো বলেন, এলাকার সকল মানুষের অংশ গ্রহণে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ঘরে ঘরে ক্রীড়া চর্চার মাধ্যমে দেশ ও জাতীর সম্মান এবং পরিচিতি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে হবে ।আমাদেরকে মেধা, মনন ও শ্রম দিয়ে ক্রীড়া চর্চার মাধ্যমে ঘরে ঘরে মনির উল্লাহ কাদেরের মতো ক্রীড়াবিদ তৈরী করতে হবে।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla