1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অবৈধ উপায়ে খোলা জ্বালানি তেল বিক্রির অভিযোগে কর্ণফুলীতে ৬ দোকানিকে জরিমানা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর

অবৈধ উপায়ে খোলা জ্বালানি তেল বিক্রির অভিযোগে কর্ণফুলীতে ৬ দোকানিকে জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

কর্ণফুলীতে অবৈধ উপায়ে খোলা জ্বালানি তেল বিক্রির অভিযোগে ৬ দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক, সৈন্যরটেক ও শিকলবাহা এলাকায় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) পিষুষ কুমার চৌধুরী।

এ সময় অনুমোদন ছাড়া পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রির অপরোধে কর্ণফুলীর সৈন্যের টেক এলাকার মা-বাবা এন্টারপ্রাইজ, শাহজালাল অয়েল সাপ্লাইয়ার্স, মইজ্জারটেক এলাকার শাহ ছমিয়া অটোমোবাইলস, শাহজালাল অয়েল সাপ্লাইয়ার্সকে ১০ হাজার করে এবং শিকলবাহা এলাকার আবুল কালাম এন্টারপ্রাইজ ও মাহবুব অ্যান্ড কোং-কে ৫ হাজার করে জরিমানা করা হয়।

কর্ণফুলীর সহকারী কমিশনার (ভূমি) পিষুষ কুমার চৌধুরী বলেন, দোকানের সামনেই বোতলে সারি সারিভাবে রাখা পেট্রোল, ডিজেল ও অকটেন তেল। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে যে কোনো ব্যক্তির কাছে এসব জ্বালানি তেল বিক্রি করছেন দোকানদাররা। খোলা তেল বিক্রিতে নাশকতার আশঙ্কা থাকে। পাশাপাশি দুর্ঘটনার শঙ্কাও রয়েছে। অথচ এখানকার দোকানগুলোতে জ্বালানি তেল বিক্রি করতে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি অত্যাবশ্যক।

তিনি বলেন, তারা কোনো ধরনের অনুমিত ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এসব তেল বিক্রি করছেন। এসব অপরাধে ৬ দোকানিকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ধারা (২০) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla