1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শ্রমিক স্বার্থ সুরক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন  ১০ লাখ টাকা চাঁদা দাবি; ৩ দিন ধরে বন্ধ থানচিগামী সকল গণপরিবহণ সেবা বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা বিষয়ক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত: একাধিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই ফেনীর জেলা প্রশাসক মাহবুব উল ক‌রিমের সা‌থে সি‌ডিএ সি‌বিএর সৌজন্য সাক্ষাৎ চোলাই মদসহ বিভিন্ন মামলায় ডবলমুরিং- এ গ্রেপ্তার ২৭ জন রাতের বায়েজিদ থানা, ডিউটি অফিসারের ব্যস্ততা, ওসি ইখতিয়ার উদ্দিনের কক্ষে একের পর এক অভিযোগ সন্তোষ প্রকাশ সেবাপ্রার্থীরা 

সাবেক ভূমিমন্ত্রী-অর্থ প্রতিমন্ত্রীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের মিছিল ও বিভিন্ন স্লোগান দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানসহ ৬৮ জনের নাম উল্লেখ করে এবং ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে আনোয়ারা থানায় উপপরিদর্শক (এসআই) মো.আবুল বাশার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে আনোয়ারা উপজেলার ১১ নম্বর জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।  এ ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করা হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২), রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম প্রকাশ পি.এস সায়েম (৩৮), এম এ কাইয়ুম শাহ (৪৭), রেজাউল করিম অনিস (৪৩), অসীম কুমার দেব (৪৮), আমিন শরীফ (৫০), মাস্টার মো. ইদ্রিচ (৬০), ইয়াছিন হিরু (৫০), কাজী মোজাম্মেল হক (৫৮), মহসিন আলম (৪২), নজরুল ইসলাম (৪০), বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ (৪৫), রাশেদ নেওয়াজ ছুট্ট মেম্বার (৫২), শিহাবুজ্জামান প্রকাশ সিহাব উদ্দিন (৩৫), জাফর উদ্দিন চৌধুরী প্রকাশ ভিপি জাফর (৬০), ছগির আহমদ আজাদ (৫২), শাহাজাদা এস এম মহিউদ্দিন (৫৫), ইমরান হোসেন বাবু প্রকাশ পিএস বাবু (৩৮), জসিম উদ্দিন আমজাদি (৫৫), এম এ হান্নান চৌধুরী মঞ্জু (৬৫), অজিজুল হক চৌধুরী নসু (৫৫), মেম্বার সাজিয়া সুলতানা (৪০) ও রনি বল (৩৬)।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন। তিনি বলেন, জড়িতের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ১১ নম্বর জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় পুলিশ খবর পায়- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন সদস্য রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করছে। তারা লাঠিসোটা, রড, দা ও কিরিচ নিয়ে সরকারবিরোধী শ্লোগান দিচ্ছিলেন এবং বাজার এলাকা প্রদক্ষিণ করছিলেন। খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। পরে ৩ জনকে আটক করা হয়। তাদের নাম আব্দুল কাদের, আব্দুল খালেক ও মো. আরিফ। ঘটনাস্থল থেকে ২০টি কাঠের লাঠি, ১০টি ইটের খোয়া, দুটি লোহার দা এবং আটটি লোহার টুকরো উদ্ধার করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla