1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় ইউপি সদস্য ইব্রাহিম খলিল কী ষড়যন্ত্রের শিকার ? - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় ইউপি সদস্য ইব্রাহিম খলিল কী ষড়যন্ত্রের শিকার ?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার নং বারশত ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ইব্রাহিম খলিল ৩ বারের নির্বাচিত জনপ্রতিনিধি। বোয়ালিয়া ও দুধকুমড়া গ্রামের আংশিক অংশ নিয়ে এই ওয়ার্ড গঠিত। ইব্রাহিম খলিল সহজ – সরল ও এলাকায় সমধিক পরিচিত।

৩ বার গণপ্রতিনিধি নির্বাচিত হলেও বার বার ফ্যাসিবাদী ও কুখ্যাত ইয়াবা কারবারী চেয়ারম্যান কর্তৃক যথাযথ মূল্যায়ন হয়নি। সম্প্রতি পলাতক চেয়ারম্যানের আত্মীয় স্বজন দ্বারা ইব্রাহিম খলিলকে বেকাদায় ফেলার জন্য  হাতে গুণা কয়েকজন ব্যাক্তি উঠে পড়ে লেগেছে। তারা মনগড়া অভিযোগ দিয়ে একটি লিখিত আবেদন জমা করেছে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার সমীপে।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, ইউপি সদস্য ইব্রাহিম খলিল দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে চরম অবহেলা, স্বজনপ্রীতি, ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পে অর্থ আত্মসাৎ এবং সাধারণ জনগণের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন এবং ভোটারদের আস্থা হারিয়েছেন।

এই বিষয়ে ওয়ার্ড মেম্বার ইব্রাহিম খলিলের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন এসব মনগড়া অভিযোগ। অভিযোগকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে মামলা আছে। মিছ মামলা নং ৯৭৩/২০২৫ আনোয়ারা ও মামলা নং ২৮ তারিখ ২৮ আগষ্ট ২০২৫। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে তারা শত্রুতাবশত এসব মিথ্যা অভিযোগ অভিযোগ করেছে।

 

 

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla