1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সদরঘাট থানার বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার ছোরা ও কিরিচ উদ্ধার, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার চট্টগ্রামে ৮২ শতাংশ ইটভাটা অবৈধ সিডিএ চেয়ারম্যানের নতুন মিশন নগর উন্নয়নে সিডিএ’র মহাপরিকল্পনা সিএমপি’র সদরঘাটে মারামারি মামলায় আটক ১ নতুন ল্যান্ডফিল হবে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদান জাইকার  ইকোনমিক গেটওয়ে অ্যান্ড লাইফলাইন অব বাংলাদেশ শীর্ষক সেমিনার: সময়ের সাথে দরকার নতুন দৃষ্টিভঙ্গি -চসিক প্রশাসক, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও: আজাদী সম্পাদক পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী   সদরঘাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আটক মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদী স্বরণে এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে: রাষ্ট্রপতি

মাধবপুরে ইউসিবি পিএলসি এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে

খাইরুল ইসলাম খান

হবিগঞ্জের মাধবপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি মাধবপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপন করেছে। আজ সোমবার (১০) জুলাই সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাহাত বিন কুতুব। পর্যায়ক্রমে উপজেলার ২৫ টি প্রাইমারী, মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসায় ১ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হবে বলে ইউসিবি পিএলসি এর মাধবপুর শাখা প্রধান ও এফএভিপি মুহিত রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সাইফুল ইসলাম, ইউসিবি পিএলসি মাধবপুর শাখার অপারেশন ম্যানেজার সায়েদুর রহমান মোল্লা, সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃএরশাদ আলী, আদাঐর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শফিক মিয়া, সাংবাদিক আলাউদ্দিন আল রনি, জালাল উদ্দিন লস্কর, হামিদুর রহমান, নাহিদ মিয়া, জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক মোঃ বদু মিয়া প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla