1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নতুন প্রেমে বিল গেটস - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নতুন প্রেমে বিল গেটস

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে

  ৬৭ বছর বয়সী বিল গেটস নতুন করে প্রেমে পড়েছেন ৬০ বছর বয়সী পলা হার্ডের সঙ্গে। এমন তথ্য প্রকাশ করেছে ডেইলি-মেইল ডটকম। পলা ওরাকলের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক হার্ডের স্ত্রী ছিলেন। মার্ক হার্ড ২০১৯ সালে ৬২ বছর বয়সে ক্যান্সারে মারা যান। বিল-পলা জুটির একজন ঘনিষ্ঠ বন্ধু ডেইলি-মেইল ডটকমকে বলেন, ‘তারা অবিচ্ছেদ্য’। 

বিল-পলা জুটির একজন ঘনিষ্ঠ বন্ধু আরও বলেন, ‘তারা এক বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে আছে । পলাকে সর্বদা একজন ‘রহস্যময়ী নারী’ হিসেবে বিল গেটস ভেবে থাকেন।  তাদের পরিচিতদের কাছে এটি তেমন কোনো রহস্যজনক বিষয় নয়। বলা চলে তারা একটি রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছে।’ একসময়ের টেক এক্সিকিউটিভ পলা এখন একজন ইভেন্ট প্ল্যানার এবং সংগঠক।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী বিল গেটসে মেলিন্ডার সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রায় দুই বছর পর বিল গেটসের নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর এখন প্রকাশ হলো । বিল ও পলাকে সম্প্রতি মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক ফাইনালে সামনের সারিতে বসে থাকতে দেখা গেছে।পলার প্রয়াত স্বামী ২০১০ সালে ওরাকেলে যোগদানের আগে টেক কোম্পানি এনসিআর এবং পরে হিউলেট-প্যাকার্ডে তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন।

 জানা গেছে, গত মাসে, ডাউন আন্ডারে ট্রিপ চলাকালীন মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক ফাইনাল দেখার সময় পলা এবং বিলকে একসঙ্গে দেখা গিয়েছিল। এই জুটি একসাথে সিডনি ভ্রমণও করেছিলেন।

 টেনিসের প্রতি মুগ্ধতা থেকেই বিল গেটসের সঙ্গে পলা হার্ডের সম্পর্ক তৈরি হয়। পলা ১৯৯০ সালে এনসিআর এক্সিকিউটিভ হিসাবে কাজ করছিলেন।  মার্ক-পলা দম্পতির ক্যাথরিন ও কেলি নামের দুই কন্যাও রয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla