1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শর্ট সার্কিটের আগুনে বোয়ালখালীতে পুড়লো তিন বসতঘর - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

শর্ট সার্কিটের আগুনে বোয়ালখালীতে পুড়লো তিন বসতঘর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চট্টগ্রামের বোয়ালখালীতে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী ঘোষপাড়া জীবন হরি তালুকদারের বাড়ীতে এ অগ্নিকান্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি ঘরে ১১টি পরিবার থাকত। আগুনে উত্তম কুমার তালুকদার (৫৮), অশোক কুমার তালুকদার(৫৭),দিলীপ কুমার তালুকদার(৭০), কাজল কুমার তালুকদার(৬২), মৃদুল কুমার তালুকদার(৪৮), অমর শীল(৫০), বীষু শীল(৬০)এর পরিবারের কক্ষ পুড়ে গেছে।

ভুক্তভোগী অশোক কুমার বলেন, আমাদের সবার ঘরের সব মালামাল পুড়ে গেছে। এখন শীতের খোলা আকাশের নিচে পরিবারের সবাইকে নিয়ে মানবেতর জীবন যাপন করতে হবে।

বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ অগ্নি-দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তিনটি ঘরে ১১টি পরিবার বসবাস করতো।এখন তারা নিঃস্ব হয়ে গেছে। বোয়ালখালী পৌরসভার মেয়র জহিরুল ইসলাম জহুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার মো. হায়দার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় লোকজন আগুন লাগার খবর দিলে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla