1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
করোনা: দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে জাপান - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

করোনা: দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে জাপান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৭ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৩৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৬৮৬ জন।
শনিবার (১৪ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ লাখ ২৮ হাজার ৩৫৪ জন। রোগী শনাক্ত হয়েছেন ৬৭ কোটি ৮ লাখ ৫৮ হাজার ৩৮৫ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৬৪ কোটি ২০ লাখ ৪১ হাজার ৪৬৭ জন।
করোনায় বিশ্বজুড়ে দৈনিক আক্রান্ত-মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল জাপান; দেশটিতে এদিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৭৭ জন এবং এ রোগে মারা গেছেন ৪৮০ জন।
জাপান ব্যতীত আরও যেসব দেশে এ দিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেগুলো হলো— যুক্তরাষ্ট্র (মৃত ১৯৩ জন, নতুন আক্রান্ত ১৯ হাজার ৩৯৭ জন), ফ্রান্স (মৃত ১০১ জন, নতুন আক্রান্ত ৬ হাজার ২৩৮ জন), ব্রাজিল (মৃত ৭৯ জন, নতুন আক্রান্ত ২০ হাজার ৫৪৮ জন), স্পেন (মৃত ৭৬ জন, নতুন আক্রান্ত ৯ হাজার ৮৭১ জন) দক্ষিণ কোরিয়া (মৃত ৪৬ জন, নতুন আক্রান্ত ৩৯ হাজার ৪২৬ জন)।
বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ৫৩ হাজার ৮৩৬ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ২০ লাখ ৭ হাজার ৯২৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪৫ হাজার ৯০৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla