1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভারত ফেরত বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা সনাক্ত  - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ভারত ফেরত বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা সনাক্ত 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩১৭ বার পড়া হয়েছে
মোঃ ওসমান গনি
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন নিয়ে ভারত ফেরত সাদ্দাম শেখ (১৯) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার সময় করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত সাদ্দাম শেখ খুলনা মধ্যডাঙ্গা দৌলতপুরের মুনসুর শেখের ছেলে।
ইমিগ্রেশন সুত্রে জানা গেছে, আক্রান্ত সাদ্দাম শেখ গত ১ মাস আগে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের হায়দ্রাবাদে গিয়েছিলো টুরিস্ট ভিসায়। বৃহস্পতিবার বিকালে ভারতীয় ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার পর বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার শারীরিক অবস্থা সন্দেহভাজন হলে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় এবং করোনা সংক্রমন ধরা পড়ে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, শনাক্ত হওয়া করোন রোগী খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা। করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় তাকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সাথে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।
এদিকে যাত্রীর শরীরে করোনা পজেটিভ খবরে মুহূর্তে ইমিগ্রেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। নড়েচড়ে বসেন স্বাস্থ্য কর্মীরা।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla