1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কে’তে একসাথে জাহিদ হাসান ও তৌকীর আহমেদ - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

কে’তে একসাথে জাহিদ হাসান ও তৌকীর আহমেদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

বিনোদন রিপোর্টার
দীর্ঘদিনপর প্রথমবারের মতো একসাথে দেখা যাবে অভিনয় জগতের দুই উজ্জ্বল নক্ষত্র জাহিদ হাসান ও তৌকীর আহমেদকে। গ্রামীণফোনের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে ২০২৩ সালের জানুয়ারিতে ‘কে’ নামের ওয়েব সিরিজে দেখা যাবে তাদের।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) জিপিহাউজের ইনোভেশন ল্যাবে ‘কে’এর উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, তৌকীর আহমেদ, সানজিদা প্রীতি, দিলরুবা দোয়েল, তানজিকা সহ ওয়েব সিরিজটির অভিনয়শিল্পীরা, পরিচালক গৌতম কৈরী, প্রযোজক শাহরিয়ার শাকিল, গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম এবং  গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ।
এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, ‘রহস্যকেন্দ্রিক এই গল্প দর্শকদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস। তাছাড়া, অনেক দিন পর আমি জাহিদ হাসানের সাথে একসঙ্গে অভিনয় করলাম। গল্প, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে কাজটি দর্শকদের পছন্দ হলে সবার পরিশ্রম সার্থক হবে।’
এই ওয়েব সিরিজ নিয়ে গৌতম কৈরী বলেন, “‘কে’ফ্যামেলি গল্পের ভিতর দিয়ে একটি মার্ডার মিস্ট্রি গল্পের ওয়েব সিরিজ। দুই দিকপাল অভিনেতাকে আমার প্রথম সিরিজে এক ফ্রেমে বন্দি করতে পেরেছি, এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। গল্পের ভিতরেও গল্প আছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।”
জাহিদ হাসান বলেন, “গল্পের প্রাথমিক প্লটটা শোনার পর আমার কাছে গল্পটি চমৎকার মনে হয়েছে। এই ওয়েব সিরিজে সাসপেন্স ও থ্রিল আছে। এছাড়া, গৌতম খুবই গুছানো ও আন্তরিক পরিচালক। আমার মনে হয় এটি সব ধরনের দর্শকের খুবই ভালো লাগবে। বায়োস্কোপকে ভালো কাজের সাথে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।”
এ নিয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, “বিনোদনের ক্ষেত্রে বর্তমানে ভোক্তাদের রুচি ও চাহিদার পরিবর্তন ঘটছে। দর্শকদের চাহিদা অনুযায়ী তাদের প্রত্যাশিত কনটেন্ট তৈরিতে এবং সবাইকে পছন্দের বিষয়ের সাথে কানেক্ট করতে গ্রামীণফোন ও বায়োস্কোপ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং নিত্যনতুন বিনোদনমূলক কন্টেন্ট নিয়ে আসছে। ওয়েব সিরিজটির মাধ্যমে অভিনয় জগতের সবচেয়ে জনপ্রিয় ও বহুমুখী প্রতিভা-সম্পন্ন দু’জন অভিনেতাকে একত্র করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের আরও কনটেন্ট নিয়ে আসার মাধ্যমে আমরা আমাদের প্ল্যাটফর্মকে সমৃদ্ধ করবো; পাশাপাশি, গ্রাহকদের আস্থা পূরণের ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ।”
অনুষ্ঠানে ওয়েব সিরিজটির প্লটের সম্পর্কে আলোচনা করা হয়। শাহরিয়ার শাকিল এর প্রযোজনায় প্রডাকশন হাউজ আলফা-১ ষ্টুডিউজ এর ‘কে’ ওয়েব সিরিজে পেশায় লেখক এমন দু’জন বন্ধুকে ঘিরে গল্পটি ফুটিয়ে তোলা হয়েছে যেখানে অভিনয় করছেন জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। জীবনের জটিলতার মুখোমুখি হতে হতে, তারা দু’জনই দেখতে পান সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য খুঁজে বের করা আসলেই খুব কঠিন। ওয়েব সিরিজটিতে একটি মার্ডার মিস্ট্রির গল্প তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হবে- প্রতারণা, মিথ্যা ও হ্যালুসিনেশন; সাথে খুঁজে বের করা হবে, ‘কে সত্য বলছে আর কে মিথ্যা’!
——-

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla