1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে ধান কেটে নবান্ন উৎসবের উদ্ধোধন করলেন রুহেল - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে ধান কেটে নবান্ন উৎসবের উদ্ধোধন করলেন রুহেল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে

← Back

Thank you for your response. ✨

 মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের আবাদকৃত জমির পাকা ধান কেটে আনুষ্ঠানিক ভাবে নবান্ন উৎসবের উদ্ধোধন করলেন এমপিপুত্র ইঞ্জিনিয়ার মাহবুুবুর রহমান রুহেল। এসময় মিরসরাই উপজেলাসহ মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পাশাপাশি স্থানীয় কৃষক সমাজ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর) সকাল ১১টায় মিরসরাইয়ে মঘাদিয়ায় ইউনিয়ন এলাকায় নিজ হাতে পাকা ধান কেটে নবান্ন উৎসবের উদ্ধোধন করেন আইটি বিশেষজ্ঞ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মাহবুব রহমান রুহেল। মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক তত্বাবধায়নে ও মিরসরাই উপজেলা কৃষকলীগের আয়োজনে এই নবান্ন উৎসবের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ইউপি সদস্য আলাউদ্দিন, জয়নাল আবেদীন, দ্বীন মোহাম্মদ, আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, সহ-সভাপতি দিদারুল আলম,আওয়ামী যুবলীগের সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী নাজমুল ,সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সহ-সভাপতি মোঃ দিদারুল আলম, নুরুল, মাহফুজুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হোসেন সোহেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-ছাত্র বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন বাবু, সদস্য মেজবাউল করিম সোহেল, মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান, যুবলীগ নেতা আরমান হোসেন, জামশেদ আলমসহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ।
উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক ছাড়া একটি দেশ কোন প্রকারেই খাদ্যে নিশ্চয়তা দিতে পারেনা। তাই কৃষকদের কৃষিকাজে উৎসাহ দিতে বর্তমান সরকার ভূর্তকি ও বিনা মূল্যে সার, কিটনাশক ও বীজ সরবরাহ করে আসছেন। সোনার বাংলা গড়তে হলে সোনার ফসল ফলাতে হবে। আর সোনার ফসল ফলাতে হলে কৃষকের বিকল্প নেই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla