1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

ধর্ম নিয়ে পাঠ্যবইয়ের কোনো কিছু সরানো হয়নি, যুক্তও হয়নি: শিক্ষামন্ত্রী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্ম নিয়ে পাঠ্যবইয়ে কোনো কিছু সরানো হয়নি এবং যুক্ত করাও হয়নি। অথচ যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা বিদেশে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি-জামায়াত-শিবিরের বিরাট একটা অংশ এই কাজগুলো করছে।
শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত থেকে চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
দীপু মনি বলেন, যারা এই দেশে ধর্মের দোহাই দিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের বিষয়ে মানুষকে সচেতন এবং দায়িত্বশীল হতে হবে।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মানুষ অনেক আগে বলত নৌকায় ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে, আবার বলত নৌকায় ভোট দিলে সব হিন্দু হয়ে যাবে। শেখ হাসিনাকে ভোট দিলে নাকি পুরো বাংলাদেশ ভারত হয়ে যাবে। আসলেই কি এই ধরনের কিছু হয়েছে? এখন ভারতের লোকেরাও বলে বাংলাদেশ কত ভালো। তাদের দেখে অন্যদেরও ভালো হওয়া উচিত।
তিনি আরও বলেন, এই ধর্ম নিয়ে যারা অপপ্রচার করে নৌকার বিরুদ্ধে, এরা তো ভালো লোক নয়। যারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তাদেরকে প্রতিহত করা দরকার।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
এরপর মন্ত্রী শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla