1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার হাজী এম এ কালাম সরকারি কলেজে ২০২৪ সালের ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ পরীক্ষার্থীদের সম্মানে বিদায় ও দোয়া অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৪জুলাই  সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বেলাল নূর আজিজী, ট্রেজারার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু তাহের নোমানী, পেশ ইমাম, উপজেলা মডেল মসজিদ, নাইক্ষ্যংছড়ি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাফর আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হাজী এম এ কালাম সরকারি কলেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ বি এম মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, শিক্ষক পরিষদ, হাজী এম এ কালাম সরকারি কলেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বেলাল নূর আজিজী, ট্রেজারার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু তাহের নোমানী, পেশ ইমাম, উপজেলা মডেল মসজিদ, নাইক্ষ্যংছড়ি।।

এ সময় অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের সততা, অধ্যবসায়, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে আসন্ন ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান এবং সকলের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

বক্তব্য পর্ব শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের সর্বক্ষেত্রে সাফল্য কামনা করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla