1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শিক্ষার্থীদের ফার্মের মুরগি মন্তব্যে দুঃখপ্রকাশ শিক্ষামন্ত্রীর - পূর্ব বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের ফার্মের মুরগি মন্তব্যে দুঃখপ্রকাশ শিক্ষামন্ত্রীর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

পরীক্ষার্থীদের ফার্মের মুরগির সঙ্গে তুলনা করায় শিক্ষার্থীরা আন্দোলনে নামার পর জাতীয় সংসদে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারেও বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি।”

এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির মধ্যে সোমবার পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা হয়। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ঢাকাসহ বিভিন্ন জেলায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।

এর মধ্যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগির’ সঙ্গে তুলনা করেছেন বলে খবর ছড়িয়ে পড়লে পরীক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে মঙ্গলবার আন্দোলনে নামে। ‘তুমি কে, আমি কে/ ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে/ শিক্ষামন্ত্রী’–এমন স্লোগান শোনা যায় শিক্ষার্থীদের মুখে।

ফেইসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি পেইজ খুলে সেখানে শিক্ষার্থীদের দাবির পক্ষে প্রচার চালানো হয় সারাদিন।

শিক্ষার্থীদের ওই অভিযোগের সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও টেপ থেকে, যেখানে একজন নারীর সঙ্গে একজন পুরুষকে কথা বলতে শোনা যায়।

এক পর্যায়ে পুরুষকণ্ঠে বলতে শোনা যায়, “আমি এভাবে মিটিংয়ে বলতেছিলাম যে, এরা (এইচএসসি পরীক্ষার্থী) তো ফার্মের মুরগি, কিন্তু মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ের তাই হয়। তো আমি বললাম যে, দৌড়-লাফ ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন ঠিকঠাক পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারে ডিজিকে কল করল। তারা বলল যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ।”

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ ছিল, ওই পুরুষ কণ্ঠটি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের। তার পক্ষ থেকে দিনভর এ বিষয়ে কোনো বক্তব্য না এলেও সন্ধ্যায় জাতীয় সংসদে তিনি দুঃখ প্রকাশ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla