1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সদরঘাট থানার বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার ছোরা ও কিরিচ উদ্ধার, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার চট্টগ্রামে ৮২ শতাংশ ইটভাটা অবৈধ সিডিএ চেয়ারম্যানের নতুন মিশন নগর উন্নয়নে সিডিএ’র মহাপরিকল্পনা সিএমপি’র সদরঘাটে মারামারি মামলায় আটক ১ নতুন ল্যান্ডফিল হবে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদান জাইকার  ইকোনমিক গেটওয়ে অ্যান্ড লাইফলাইন অব বাংলাদেশ শীর্ষক সেমিনার: সময়ের সাথে দরকার নতুন দৃষ্টিভঙ্গি -চসিক প্রশাসক, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও: আজাদী সম্পাদক পরিকল্পনায় সর্বাধিক মানুষের উপকারকে অগ্রাধিকার দিতে হবে : ভূমি প্রতিমন্ত্রী   সদরঘাটে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আটক মাওলানা মনিরুজ্জামান এছলামাবাদী স্বরণে এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে: রাষ্ট্রপতি

গণটিকার দ্বিতীয় ডোজ ২৮ মার্চ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৬৭ বার পড়া হয়েছে
‘একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান’ কার্যক্রমে প্রথম ডোজ নেওয়াদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে আগামী ২৮ মার্চ থেকে। ৩ দিনব্যাপী এই কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত।
সোমবার ৭ মার্চ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ২৮ মার্চ থেকে প্রথম ডোজ টিকা নেওয়াদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। বিশেষ টিকা ক্যাম্পেইনে যারা প্রথম ডোজ নিয়েছেন, তারা যে কোনো কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। এই কার্যক্রমে ২ কোটি ২৫ লাখ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
মন্ত্রী বলেন, গত ২৬ ফেব্রুয়ারির আগ থেকে ধরে ৯ দিনে ৩ কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ৭৫ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ২২ কোটি টিকা দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা টিকা ক্রয় এবং দেওয়ার পেছনে খরচ হয়েছে। কিছু টিকা আমাদের বাড়তি আছে। এসব টিকা বিভিন্ন দেশকে উপহার হিসেবে দিয়ে দিব।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla