1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩ - পূর্ব বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টেকনাফে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ নয় মাসে এসআরবি-৭’র ৯৪৪ অভিযান: গ্রেপ্তার ১,০৬৭ বান্দরবানে ওএসডি হওয়া সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ সিএমপির ৩ থানার ওসির রদবদল ব্যস্ততার মাঝেও সেবা দিতে গণশুনানিতে ছুটে এলেন মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সদরঘাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যানের আনুষ্ঠা‌নিক দা‌য়িত্ব গ্রহন করায় সি‌ডিএ সি‌বিএ’র অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানী লিমিটেড’র ডিজিএম মোরশেদ হোসাইন আজাদ বিরুদ্ধে অভিযোগের পাহাড় চুয়েটে অচল অবস্থার অবসানে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি-ক্যাব

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৩ জন নিখোঁজ রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (১০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। আলমেরিয়া প্রদেশের লস গ্যালারডোস এলাকার আশপাশে আগুন নিয়ন্ত্রণে শত শত জরুরি উদ্ধারকর্মী কাজ করছেন। দমকল বাহিনীর সদস্যরা বলছেন, এর আগে তারা এত ভয়াবহ দাবানলের মুখোমুখি হননি।

দাবানলে নিহতদের মরদেহ লস গ্যালারডোসের পাশের ছোট গ্রাম বেদার থেকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আগুনের ঝুঁকিতে থাকা এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, নিকটবর্তী শহর আন্তাসের মেয়র স্প্যানিশ গণমাধ্যমকে জানিয়েছেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে বাতাসের গতি বেড়ে গেলে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠতে পারে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla