1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সদরঘাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদরঘাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যানের আনুষ্ঠা‌নিক দা‌য়িত্ব গ্রহন করায় সি‌ডিএ সি‌বিএ’র অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানী লিমিটেড’র ডিজিএম মোরশেদ হোসাইন আজাদ বিরুদ্ধে অভিযোগের পাহাড় চুয়েটে অচল অবস্থার অবসানে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি-ক্যাব নিউ মার্কেট থেকে কোতোয়ালি ফুটপাতের হকার উচ্ছেদ: নিয়ম ভাঙলে কঠোর আইন প্রয়োগ চউক চেয়ারম্যানের সতর্ক বার্তা দুমকিতে শিশু অপহরণের ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার প্রবাসী থানচি রেঞ্জে বনদস্যুদের দৌরাত্ম্যের অভিযোগ  এশিয়ান হাইওয়ে সড়কে ভয়াবহ ফাটল, দেবে গেছে সড়ক , যানচলাচলে ভোগান্তি সিলিমপুরে আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের আহ্বান সিডিএ সিলিমপুর আবাসিক এলাকা কল্যাণ সমিতির নির্মিত সড়ক উদ্বোধন চট্টগ্রাম পাসপোর্ট অফিসে ‘কন্ট্রাক্টে’ পাসপোর্টের অভিযোগ, এ ব্যাপারে কী বললেন পরিচালক মোঃ আবু সাইদ ?

সদরঘাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. ইউনুস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি (দক্ষিণ) এর নির্দেশনায়, এডিসি (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী) এর তত্ত্বাবধানে সদরঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গত ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৩টা ১৫ মিনিটে সদরঘাট থানাধীন শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের বিপরীতে ১২ তলা ভবনের সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. ইউনুসকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ইউনুস চট্টগ্রামের চকবাজার থানাধীন ডিসি রোডের চান মিয়া মুন্সি লেইনের শেখ আহম্মদ মেম্বারের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত ফররুখ আহমদ এবং মায়ের নাম খুরশিদ নাহার বেগম।
এ ঘটনায় সদরঘাট থানায় ৫ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর-০৪ দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla