1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বান্দরবানে ওএসডি হওয়া সিভিল সার্জনের পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ সিএমপির ৩ থানার ওসির রদবদল ব্যস্ততার মাঝেও সেবা দিতে গণশুনানিতে ছুটে এলেন মানবিক ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সদরঘাটে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যানের আনুষ্ঠা‌নিক দা‌য়িত্ব গ্রহন করায় সি‌ডিএ সি‌বিএ’র অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা স্ট্যান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানী লিমিটেড’র ডিজিএম মোরশেদ হোসাইন আজাদ বিরুদ্ধে অভিযোগের পাহাড় চুয়েটে অচল অবস্থার অবসানে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি-ক্যাব নিউ মার্কেট থেকে কোতোয়ালি ফুটপাতের হকার উচ্ছেদ: নিয়ম ভাঙলে কঠোর আইন প্রয়োগ চউক চেয়ারম্যানের সতর্ক বার্তা দুমকিতে শিশু অপহরণের ৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেপ্তার প্রবাসী

বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

শহিদুল ইসলাম

বান্দরবানে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজার নেতৃত্বে মিছিল ও পরে মুক্ত মঞ্চের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়ে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ রেজা। আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার, রিটল বিশ্বাস জেলা বিএনপি’র সদস্য ও জেলা পরিষদের চনুমং মারমা, জেলা পরিষদের সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা শাহাদাত হোসেন জনি, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সেলিম রেজা, নুরুল ইসলাম সহ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতি হিসেবে জাবেদ রেজা বক্তব্যে বলেন, কোন মাদক সংক্রান্ত বিষয়ে থানায় যেন কোন বিএনপি নেতা-কর্মী না যায়, মাদক সংক্রান্ত যেকোন বিষয়ে যদি দলীয় নেতা-কর্মী জড়িত থাকে তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সাথে আমরা জড়িত থাকবো না নিজে সচেতন হবো, অন্যকে সচেতন করবো।
সন্ত্রাস, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla