মাছরুর চৌধুরী
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে নরেন আবৃত্তি একাডেমির ২৫ বছর পূর্তি এবং নাট্যদল প্রসেনিয়ামের ৬ বছরে পদার্পণ উপলক্ষে
২৬ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে আবৃত্তি, নৃত্য, সংগীত, মুকাভিনয় ও স্মৃতিচারণায় মুখরিত হয়ে ওঠে মুক্ত মঞ্চ।
অনুষ্ঠানে ছিল কথামালা, একক আবৃত্তি, বৃন্দ আবৃত্তি, দলীয় নৃত্য, একক সংগীত, গণসংগীত, মুকাভিনয় ও স্মৃতিচারণ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হ্যাপী চৌধুরী ও ফারজানা মুনমুন। উপস্থাপনায় ছিলেন সালমান ওয়ালি, শিমলা দাশ গুপ্তা ও জয়শ্রী বড়ুয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন নরেন আবৃত্তি একাডেমির সভাপতি নাদিরা ফেরদৌস মিতু।
মিশফাক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন বিশিষ্ট নাট্যজন প্রদীপ দেওয়ানজী, মুনির হেলাল, ফ্যাশন ডিজাইনার আইভি হাসান এবং নাট্যজন মুহাম্মদ শাহ আলম। আলোচনায় বক্তারা নরেন আবৃত্তি একাডেমি ও প্রসেনিয়ামের দীর্ঘ সাংস্কৃতিক পথচলা, সামাজিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ সাংস্কৃতিক সম্ভাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তি শিল্পী রাশেদ হাসান এবং ঢাকা থেকে আগত মাহিদুল ইসলাম।
এছাড়া আবৃত্তি পরিবেশন করেন শুভ্রা বিশ্বাস, সঞ্জীব বড়ুয়া, সাবিরা সুলতানা বীনা, দেবাশীষ রুদ্র, মুহিত বিশ্বাস, আছরারুল হক, মেজবাহ চৌধুরী ও পুষ্পা সর্ববিদ্যা। নরেন আবৃত্তি একাডেমির শিল্পীদের মধ্যে একক আবৃত্তি পরিবেশন করেন ফোরকান ইমন, সালমান ওয়ালি, জয়শ্রী বড়ুয়া, নাদিরা ফেরদৌস মিতু, শিমলা দাশ গুপ্তা, ঐশিকা বড়ুয়া, উদাইশা মুনতাহানা, শান্তা মজুমদার, অরিত্রি দাশ ও জান্নাতুল মাওয়া। শিশু শিল্পীদের মধ্যে অংশ নেন জাফনাহ ইবনাত, রুন্ময় বড়ুয়া, গল্প ও পূর্ণা দাশ।
দলীয় নৃত্য পরিবেশন করে রিয়া দাশ চায়নার পরিচালনায় নৃত্য নিকেতন, ডালিয়া বড়ুয়ার পরিচালনায় নৃত্যালীয়া ডান্স একাডেমি, হিল্লোল দাশ সুমনের পরিচালনায় সুরাঙ্গন বিদ্যাপীঠ, প্রিয়াঙ্কা বড়ুয়ার পরিচালনায় নৃত্যরূপ একাডেমি, রাজেশ ও রাজশ্রীর পরিচালনায় সৃষ্টি কালচারাল ইনস্টিটিউট এবং জাকির তমালের পরিচালনায় জাকির তমাল নৃত্যভূমি। একক নৃত্যে দর্শকদের মুগ্ধ করে শিশু শিল্পী পূর্ণা।
বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন প্রমা আবৃত্তি একাডেমির শিশু বিভাগ, নরেন আবৃত্তি একাডেমি এবং প্রমা আবৃত্তি সংগঠনের প্রাপ্তবয়স্ক বিভাগ। গণসংগীত পরিবেশন করেন নরেন আবৃত্তি একাডেমির শিল্পীরা। মুকাভিনয় পরিবেশন করেন প্যান্টোমাইম মুভমেন্টের শিল্পী রিজোয়ান রাজন।
একক সংগীত পরিবেশন করেন অজয় চক্রবর্তী, প্রিয়ন্তী দাশ পৃথা, জয়শ্রী বড়ুয়া, ইন্দ্রিলা ঘরজা, বদরুল হাসান, আবুল হাশেম আজাদ, দিদারুল ইসলাম, ইকবাল পিন্টু এবং নতুন কুঁড়ি আধুনিক গান ‘ক’ বিভাগের টপ টেনের ৮ম স্থান অর্জনকারী কাজী তাফান্নুম নাওয়ার।
অনুষ্ঠানের স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন অভিভাবক পূর্ণিমা বড়ুয়া, আহসান সুজন, জয়নাল জ্যাক, জোবায়ের খান ও ফয়জুন্নেসা। তাঁরা সংগঠন দুটির সঙ্গে নিজেদের স্মৃতি, অভিজ্ঞতা ও আবেগঘন মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য শিল্প নির্দেশক আজিজুল কদিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নরেন আবৃত্তি একাডেমির পরিচালক মিশফাক রাসেল তাঁর হাতে এই ক্রেস্ট তুলে দেন।
দুপুরে অংশগ্রহণকারী শিল্পী ও অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট নাট্যজন, সংবাদকর্মী, আবৃত্তি কর্মীসহ সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। দিনব্যাপী এই আয়োজন সংস্কৃতিমনস্ক দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং নরেন আবৃত্তি একাডেমি ও নাট্যদল প্রসেনিয়ামের সাংস্কৃতিক পথচলার এক স্মরণীয় ও গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।