1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আকাশে ফানুস, মাটিতে উৎসব: আনোয়ারার ওষখাইন সদ্ধার্মন্দ বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আকাশে ফানুস, মাটিতে উৎসব: আনোয়ারার ওষখাইন সদ্ধার্মন্দ বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

 

আমজাদ হোসেন, আনোয়ারা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন সদ্ধার্মন্দ বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা।

আশ্বিন মাসের ভরা পূর্ণিমার রাতে আকাশে রঙিন ফানুস মানেই যেন মৈত্রীর ডাক, শান্তির আহ্বান। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই বিহার প্রাঙ্গণে ছিল ভক্তদের পদচারণা, প্রার্থনা আর ধর্মীয় আয়োজনের ব্যস্ততা।

দিনব্যাপী আয়োজনে ছিল—ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টাঙ্গ শীল গ্রহণ, মহাসংঘদান, পবিত্র ত্রিপিটক পাঠ, আলোচনা সভা, প্রদীপ পূজা, আলোকসজ্জা ও বিশ্বশান্তি কামনায় সম্মিলিত প্রার্থনা।

সন্ধ্যা নামতেই শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় পর্ব—ফানুস উড্ডয়ন। কেউ প্রার্থনার ফানুস উড়াচ্ছে, কেউ ভিডিও করছে, কেউ আবার শুধু তাকিয়ে আছে আলোকিত আকাশের দিকে—যেন প্রতিটি ফানুসের সঙ্গে ভেসে যাচ্ছে শান্তি ও সৌহার্দ্যের বার্তা।

স্থানীয় মুক্তা বড়ূয়া বলেন, “প্রবারণা পূর্ণিমা আমাদের ধর্মীয় ও আত্মিক জাগরণের দিন। এই উৎসবের মাধ্যমে আমরা অশুভকে ত্যাগ করে সত্য ও মৈত্রীর পথে চলার শপথ নেই।”

ওষখাইন ও আশপাশের বৌদ্ধ পল্লীগুলোর শতাধিক ভক্ত-অনুরাগী অংশ নেন এই আয়োজনে। প্রদীপের আলো ও ফানুসের উজ্জ্বলতায় চারদিক যেন হয়ে ওঠে এক আলোকময় মৈত্রীর উৎসব।

রাতভর ফানুসে আলোকিত ওষখাইনের আকাশ যেন বলে যায়—আলো নিভে যেতে পারে, কিন্তু মৈত্রীর আগুন কখনো নিভে না।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla