1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 জশনে জুলুসে শরবত বিতরণ করলেন জামায়াতের এমপি প্রার্থী - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

 জশনে জুলুসে শরবত বিতরণ করলেন জামায়াতের এমপি প্রার্থী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামের ৫৪তম জশনে জুলুসে আগত মানুষের মাঝে শরবত বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আবু নাছের। তিনি চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুরাদপুর সংলগ্ন শোক বহরে একটি সড়কে একাধিক কাভার্ডভ্যান থেকে শরবত বিতরণ করতে দেখা যায় তাকে। কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে তিনি নিজেও মুসল্লিদের হাতে হাতে শরবত তুলে দেন। এ সময় তার ছবি সংবলিত ব্যানার টানানো হয়, যেখানে জশনে জুলুসের সফলতা কামনা করা হয়। শরবত বিতরণের কয়েকটি ভিডিও ডা. আবু নাছের তার ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করেছেন।

জুলুসে অংশ নেওয়া কয়েকজন মুসল্লি বলেন, জামায়াতের সঙ্গে আমাদের আকিদাগত পার্থক্য আছে। তারা সাধারণত জশনে জুলুস পালন করে না। তারপরও একজন জামায়াত নেতাকে এখানে শরবত বিতরণ করতে দেখে আমাদের ভালো লেগেছে। এটিকে আমরা গ্রহণ করছি।

উল্লেখ্য, প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় জশনে জুলুস অনুষ্ঠিত হয়। লাখো মানুষ এতে অংশ নেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla