1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৪৩তম সিন্ডিকেট সভা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৪৩তম সিন্ডিকেট সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৪৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ।

সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মনোনীত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ফার্মেসি বিভাগে চেয়ারম্যান জাহেদ বিন রহিম, সিন্ডিকেট এর সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. এস এম শোয়েভ উপস্থিত ছিলেন। এছাড়া সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ।

সভায় ৪২তম সভার কার্যবিবরণী, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তসমূহ, ফাইন্যান্স কমিটির সিদ্ধান্তসমূহ, বিভিন্ন নিয়োগ ও পদোন্নতি সমূহের অনুমোদন প্রদান করা হয়। সভায় সদস্যরা  বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বিভিন্ন ক্ষেত্রে আরও মানোন্নয়নের জন্য মতামত দেন।

সভার শুরুতে সিন্ডিকেট সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নবনিযুক্ত সম্মানিত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. সুকোমল বড়ুয়াকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সিন্ডিকেটে চেয়ারম্যান এবং উপাচার্যের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ৪৩তম সিন্ডিকেট সভা শেষ হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla