1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়ানশীপ শুরু: উদ্ধোধনী দিবসে ৫৫ জন খেলোয়াড় জয়ী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়ানশীপ শুরু: উদ্ধোধনী দিবসে ৫৫ জন খেলোয়াড় জয়ী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়ানশীপ ৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় সিজেকেএস কনভেনশন হলে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশীপ উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাদি উর রহিম জাদিদ। বিশ্বদাবা নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত চ্যাম্পিয়নশীপের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী, প্রধান বিচারক প্রকৌশলী এস এম তারেকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা চ্যাম্পিয়ন ফিদে মাস্টার আব্দুল মালেক, মহসিন জামান পাপ্পু,ক্রীড়া সংগঠক সৈয়দ আব্দুল আহাদ, মহিলা দাবা সংগঠক তানজিলা তুর নূর, ক্রীড়া সংগঠক নুরুল আমিন প্রমুখ। প্রতিযোগিতায় ৭০ জন রেটেড খেলোয়াড় সহ মোট ১১৮ জন দাবাড়– অংশগ্রহণ করেন। ৯ রাউন্ড সুইচ লিগ পদ্ধতিতে ৭ দিন ব্যাপী চ্যাম্পিয়নশীপে আগামীকাল সকাল ১০ টায় ২য় রাউন্ড ও বিকাল ৪ টায় ৩য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার শীর্ষ ৬ জন খেলোয়াড় ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপ জোন -২ এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla