1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্বাধীনতার ৫০ বর্ষপুর্তিতে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

স্বাধীনতার ৫০ বর্ষপুর্তিতে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৫৬৯ বার পড়া হয়েছে

দেশকে এগিয়ে নিতে পেশাজীবিদের স্ব স্ব ক্ষেত্রে অগ্রনি ভুমিকা পালন করতে হবে- মুহাম্মদ শাহজাহান

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (এফডিইবি) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে স্বাধীনতার ৫০ বর্ষপুর্তি উৎসব উপলক্ষে আন্তঃ থানা ক্রিকেট
টুর্নামেন্টেন্ট অনুষ্ঠিত হয়।
আজ ১৯মার্চ সকালে নুর নগর হাউজিং মাঠে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান এফডিইবি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী জয়নুল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্নাঢ্য উৎসবের উদ্ভোধন করেন এফডিইবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক
মাওলানা মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথি মোহাম্মদ শাহজাহান বলেন, আজ আমরা স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি পালন করছি। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে আমরা অনেক দূরে এগিয়েছি। আমাদেরকে আরো
অনেক দূর এগিয়ে যেতে হবে। স্বাধীন এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে প্রকৌশলীদেরকে সততা ও দক্ষতার সাথে স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে। এই দেশকে একটি
উন্নত রাষ্টে পরিণত করতে হলে আমাদেরকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা অপরিহার্য। তিনি আধুনিক, কল্যাণ রাষ্ট্র হিসেবে দেশকে গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি
আহবান জানান।
তিনি আরো বলেন, ক্রীড়া আমাদের মেধা ও মনন বিকাশের একটি মাধ্যম। ক্রীড়াঙ্গনেও ন্যায় প্রতিষ্ঠা সময়ের দাবী। সুস্থ শরীর ও সুপ্ত মেধার বিকাশ ঘটাতে ক্রীড়া ও সংস্কৃতি
চর্চার বিকল্প নেই।
সকাল থেকে দুই অভিজ্ঞ আম্পায়ার খেলা পরিচালনা করেন কেএম ইসহাক ও মুহাম্মদ ইয়াছিন। বর্নাঢ্য আয়োজনের মধ্যে ছিলো জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা
উত্তোলন, যুব প্রকৌশলী সমাবেশ, আন্তঃ থানা ক্রিকেট টুর্নামেন্ট।
খেলায় অংশ গ্রহণকারী দল গুলো হচ্ছে বাকলিয়া একাদশ, কোতোয়ালি একাদশ, চান্দগাঁও একাদশ,কর্ণফুলী একাদশ, পাঁচলাইশ একাদশ, বায়েজিদ একাদশ, শহর মধ্যম একাদশ, শহর
দক্ষিণ একাদশ, শিল্পাঞ্চল একাদশ চপই একাদশ, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট একাদশ, চকবাজার একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী নুরুল আলম, প্রকৌশলী রুহুল আমিন
ভুইয়া, প্রকৌশলী হাবিব উল্লাহ, প্রকৌশলী নজরুল ইসলাম,প্রকৌশলী আব্দুল্লাহ মুহাম্মদ মাসুম, প্রকৌশলী আশিকুর রহমান বেলাল, প্রকৌশলী নিজাম উদ্দিন হেলালি, প্রকৌশলী মেজবাহ উদ্দিন, প্রকৌশলী আক্তার পারভেজ,প্রকৌশলী নুর আলম, প্রকৌশলী শওকত আলী, প্রকৌশলী সেলিম উদ্দিন, প্রকৌশলী আরিফুল ইসলাম ফারুকী, প্রকৌশলী আনিসুল ইসলাম মাহমুদ, প্রকৌশলী আকাশ চৌধুরী ও প্রকৌশলী শহিদুল ইসলাম সাফী প্রমুখ।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla