1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পরলোকগত তপন চক্রবর্তীর পরিবারের কাছে জাপা চেয়ারম্যানের শোক বাণী হস্তান্তর - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

পরলোকগত তপন চক্রবর্তীর পরিবারের কাছে জাপা চেয়ারম্যানের শোক বাণী হস্তান্তর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৩৩ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক পরলোগত বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তীর পরিবারের কাছে জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এম.পি’র শোক বাণী আজ ২২ আগস্ট বিকাল ৪ টায় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ হস্তান্তর করেন। শোক বাণীতে জাপা চেয়ারম্যান বলেন- বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তী দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে কাজ করে গেছেন। তিনি ছিলেন চট্টগ্রাম জাতীয় পার্টির প্রাণ পুরুষ। দলের কল্যাণে তার ভূমিকা ছিল অপরিসীম। দল চিরকাল তপন চক্রবর্তীকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান পল্টু, কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি জহুরুল ইসলাম রেজা, নগর জাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নগর শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিন, নগর মহিলা পার্টির আহ্বায়ক রাবেয়া বসরী বকুল, সদস্য সচিব এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এম. আজগর আলী, নগর ছাত্রসমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু হানিফ নোমান, সদস্য সচিব শরীফুল মোল্লা নিরব, পরলোকগত বীর মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী স্ত্রী শেলী চক্রবর্তী, পুত্রদ্বয় বিজয় চক্রবর্তী শাওন, অমিত চক্রবর্তী শান্ত প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla