1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বকশীগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বকশীগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৫০ বার পড়া হয়েছে

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জাকির হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

জাকির হোসেন সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গাল পাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে স্থানীয় কাটাখালি নামক খালে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে কাটাখালি খালে গোসল করতে যায় জাকির হোসেন।  গোসল করার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে মৃগী রোগের কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু পানিতে ডুবে মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

                                                                                 বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ বিতরণ

জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বৃহস্পতিবার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

এ সময় ট্যাগ অফিসার মোহাম্মদ মনজরুল হক, ইউপি সচিব মো. শরিয়তুজ্জামান , ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার উক্ত ইউনিয়নের ৫ হাজার ৬৯৭ ডঁ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla