1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকা জুড়ে রয়েছে মাদকের আড্ডা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকা জুড়ে রয়েছে মাদকের আড্ডা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩১ মে, ২০২১
  • ৮৭১ বার পড়া হয়েছে

স্টেডিয়াম থেকে ঢুকতেই হাতের বাম পাশে পাহাড়ের ছিপায় ও গাছের আড়ালে বসে সেবন করছে মরণ মরণ ব্যাধি মাদক।  হাতের কাছেই কিনতেও পাওয়া যাচ্ছে মরণব্যাধি ইয়াবা, গাঁজা ও  মদ । সিআরবি এলাকায় আরো কিছু বিশেষ নেশা বিক্রির আড্ডাগুলো হচ্ছে সাত রাস্তার মোড়ের পাশে বস্তিতে, গ্যাস পাম্পের পেছনে ও ও পুলিশ ফাঁড়ির সামনে।

এখানে দিনরাত চলছে মাদকের কারবার ও মাদক সেবন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এভাবে পুলিশের নাকের ডগায় মাদক ব্যবসা এবং সেবন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না।  পূর্ব বাংলা পত্রিকার অনুসন্ধানে দেখা গেছে, মাদক কারবারিরা আন্ডারগ্রাউন্ড থেকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে কিছু সংখ্যক যুবতী মেয়েদেরকে এবং সাথে কিছু যুবক ছেলেও রয়েছে।  এসব কিশোরদের  বয়স ‌‌‌‌‌‌১৮-২২ বছর । আশেপাশের কিছু লোককে প্রশ্ন করলে তারা আতঙ্কিত হয়ে গিয়ে বলে, আমরা এ ব্যাপারে কিছু বললে আমাদের উপর বিপদ নেমে আসবে । ওদের অনেক ক্ষমতা এখানে বড় বড় অফিসারেরা ওদের হাতে এবং পুলিশও ওদের পক্ষে। ওদের বিষয়ে আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন যদি ওরা শুনতে পায় তাহলে আপনাকেও পুলিশ দিয়ে ধরে নিয়ে নেশা বিক্রির মামলায় আপনাকে জেলে দেবে। আমরা ওদেরকে ভালভাবে চিনি এরকম হাজারো মানুষ আছে ওদের ভয়ে মুখ খুলতে চায় না।

এ ব্যাপারে পুলিশ ফাঁড়ির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত অফিসার আমাকে অফিসে আসতে বলে এবং বলেন আমার সাথে নাকি কথা আছে আপনি অফিসে আসেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla