1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
লন্ডনে ভারত, অষ্ট্রেলিয়া ও ফ্রান্সের মন্ত্রী পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

লন্ডনে ভারত, অষ্ট্রেলিয়া ও ফ্রান্সের মন্ত্রী পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৫২২ বার পড়া হয়েছে

ইন্দো-প্যাসিফিক’ অঞ্চলে সহযোগিতা বৃদ্ধি, কোভিড প্রকোপ মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি অক্ষুন্ন রাখতে গত ০৪ মে, মঙ্গলবার, এক সংক্ষিপ্ত ত্রিদেশীয় বৈঠকে মিলিত হয়েছেন ভারত, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স।

গত সোমবার লন্ডনে শুরু হওয়া বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করছেন এস জয়শঙ্কর। সেখানেই অজি পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন এবং ফরাসী পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়ভেস লে ড্রিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে এক টুইটবার্তায় উক্ত বৈঠকের কথা নিশ্চিত করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজেই।

উল্লেখ্য, বহুপাক্ষিকতা, সমুদ্রসীমায় সুরক্ষা এবং জলবায়ু বিষয়ে আলোচনার জন্য গতবছর সেপ্টেম্বর মাসে দেশ তিনটির পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো।

প্রসঙ্গত, ২০১৯ সালে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভারত “ইন্দো-প্যাসিফিক ওশান ইনিশিয়েটিভ” প্রকল্প চালু করে। অস্ট্রেলিয়া এবং ফ্রান্স উভয়েই প্রকল্পটিতে ভারতের সঙ্গী। এর অংশ হিসেবে দেশ তিনটি যৌথভাবে বিভিন্ন সামরিক নৌ মহড়া, অনুশীলন কিংবা তথ্য বিনিময় করে থাকে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla