1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র ও মাদক মামলার আসামি এবং একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আব্দুল খালেক ওরফে নাহিদকে (৩১) আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ৭৯ রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা মৌলভীপাড়া এলাকায় কালুর দোকানের সামনে ইটসলিং রাস্তা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় নাহিদকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, নাহিদ একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে সন্দেহ করে ধাওয়া দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। এ সময় আরও পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।

আটকের পর নাহিদের হেফাজত থেকে একটি ম্যাগাজিনসহ পিস্তল, ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি, তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৬৯ রাউন্ড রাইফেলের গুলি, ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি সাদা রঙের অ্যাংলেট এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

ওসি সাইফুল ইসলাম জানান, আব্দুল খালেক ওরফে নাহিদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা তদন্তাধীন এবং কয়েকটি বিজ্ঞ আদালতে বিচারাধীন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নাহিদ ও পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক সহযোগীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla