1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (র.) বার্ষিক ওরশ শরীফ উৎযাপন করলেন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (র.) বার্ষিক ওরশ শরীফ উৎযাপন করলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৬২২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম এর উদ্যোগে ১৯ জানুয়ারি ২০২৪ খ্রি. গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (র.) এর বার্ষিক ওরশ শরীফ উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে বাদে ফজর সাবেক মেয়রের বাসভবনে খতমে কোরানে পাক, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজায়ে খাজেগান এবং হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল এবং গরীবে নেওয়াজের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সকল ধর্মীয় আয়োজনে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, পবিত্র ইসলামের প্রচার ও প্রসারে খাজা গরীবে নেওয়াজের অবদান মুসলমানরা কখনও ভুলতে পারবে না। তিনি একজন আল্লাহর ওলী এবং ইসলাম প্রচারক ছিলেন। তাঁর শিক্ষায় এবং দেখানো পথে আমরা মানবকল্যাণে নিয়োজিত রয়েছি। তিনি বলেন, মানবিক মানুষ হওয়ার মধ্যেই আল্লাহর রহমত ভরপুর। সাবেক মেয়র হযরত খাজা মঈনুদ্দিন চিশতীর জীবন চরিত থেকে শিক্ষা নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কল্যাণে। খাজা গরীবে নেওয়াজের ওরশ শরীফের ধর্মীয় আয়োজনে মোস্তফা হাকিমের গ্রুপের পরিচালক আলহাজ্ব শাহীন আলম, ডা. মেজবাহ উদ্দিন, আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম রাজু, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, সারহান আব্দুল্লাহ মনজুর আলম, বাদশা আলম সহ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ ইউনুচ রজভী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla