1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পরিবেশের ছাড়পত্র নেই , নেই অনুমোদন তবু বাঁধাহীন ভাবে বিষাক্ত দ্রব্য দিয়ে তৈরী হচ্ছে পাহাড়তলীতে মশার কয়েল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পরিবেশের ছাড়পত্র নেই , নেই অনুমোদন তবু বাঁধাহীন ভাবে বিষাক্ত দ্রব্য দিয়ে তৈরী হচ্ছে পাহাড়তলীতে মশার কয়েল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭১ বার পড়া হয়েছে

পাহাড়তলী থানার ক্যাশিয়ার মাসুদ , ডিবির বেলাল ও বিএসটিআই এর মোস্তাকের আশ্রয়ে চলছে কয়েল ফ্যাক্টরী

বিশেষ প্রতিনিধি

পরিবেশের ছাড়পত্র নেই , নেই বিএসটিআই’র অনুমোদন তবু বাঁধাহীন ভাবে বিষাক্ত দ্রব্য দিয়ে তৈরী হচ্ছে পাহাড়তলীতে মশার কয়েল । দেশের নামদামী সব ব্র্যান্ডের কয়েল এই কারখানায় প্যাকেজ জাত করা হয়। পাতাবাহার, নিমপাতা ও ম্যাক্স প্যাকেট সরেজমিনে পরিদর্শনে গেলে এখানে দেখা গেছে।  চট্রগ্রামের পাহাড়তলী রাজমনি ঘাট ভূমি অফিসের সামনে সাড়ে তিন গণ্ডা জায়াগায় মশার কয়েল তৈরীর এই কারখানা ।ভূমি অফিসের কর্মকর্তাগণ রহস্যজনক কারণে নিরব রয়েছে বলে স্হানীয় সুত্র দাবী করছে।

খবর নিয়ে জানা গেছে, পরিবেশ বিধ্বংশী এই মশার কয়েল কারখানার মালিক রয়েছেন বিত্তশালী কতিপয় ব্যাক্তি । ওহাব নামক এক ব্যাক্তি এটি পরিচালনা করে থাকে। ওহাব সুত্রে জানা গেছে, পাহাড়তলী থানার ক্যাশিয়ার মাসুদ , ডিবির বেলাল ও বিএসটিআই এর মোস্তাকের আশ্রয়ে চলছে এই কয়েল ফ্যাক্টরী । মাসুদ, বেলাল  ও মোস্তাকের  সাথে রয়েছে ওহাবের গলায় গলায় ভাব। তাদের সাথে জনৈক প্রিণ্টিং ব্যবসায়ীও রয়েছে ।ওই প্রিণ্টিং ব্যবসায়ীকে লোভে ফেলে এই দুনম্বরী ব্যবসায় নিয়ে এসেছে ওহাব। মাসুদ, বেলাল  ও মোস্তাকের বিরুদ্ধে ভয়াবহ এন্তার অভিযোগ রয়েছে ।

সরেজমিনে গিয়ে দেখা যায় কারখানাতে রয়েছে বিষাক্ত ক্যামিকেলের মওজুদ, মানবদেহের জন্য মারাত্বক ক্ষতিকর ক্যামিকেল ব্যবহার করে অপ্রাপ্ত বয়সের ছেলে মেয়ে দিয়ে রাত দিন কয়েল তৈরী এবং একই কয়েল বিভিন্ন কোম্পানীর  নামে প্যাকেট করে বাজারজাত করে চলছে অসাধু ও অধিক মোনাফালোভী মালিক মোহাম্মদ আবদুল ওয়াব মিয়া। পাতা বাহার, নিম পাতা, মেক্স ও সুপার কিং এর মজুদ দেখা গেছে এই কারখানায়।

এ বিষয়ে এলাকার উপস্থিত লোকদের সাথে কথা বলে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন-   সরকার দলীয় লোকজনও গোপনে এখানে জড়িত ।এদের কারণে ক্ষমতাসীন দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে । ক্লীন ইমেজের রাজনৈতিক নেতা কর্মীরা এসব অপকর্মকারীদের শাস্তি দাবী করেন বিভিন্নভাবে ।

কারখানার বিষাক্ত ক্যামিকেলের গন্ধে হাঁপানী, এ্যজমাসহ নানান রোগের প্রাদূভার্ব ঘটে এখানে।অগ্নিকাণ্ডের ঝুঁকিও রয়েছে এখানে।

এসব বিষয়ে কারখানার পরিচালক আবদুল ওহাবের মুঠোফোনে কল করলে ক্ষিপ্ত সূরে তিনি বলেন সব ম্যানেজ করে এই কারখানা চালাচ্ছি ।আপনার সাথেও দেখা করব ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla